সোমবার | ৩০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বিএড প্রথম বর্ষের ফরম পূরণের সময় বাড়ালো জাতীয় বিশ্ববিদ্যালয় Logo সুন্দরবনে ১ এপ্রিল থেকে মধু আহরণ মৌসুম শুরু, প্রস্তুত মৌয়ালরা—তবে ডাকাত আতঙ্কে অনিশ্চয়তা Logo বীরগঞ্জে দুই সিনটা ট্যাবলেট ব্যবসায়ী আটক Logo বীরগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ী হতে জ্বালানি তেল উদ্ধার Logo চাঁদপুর সড়ক বিভাগের নতুন নির্বাহী প্রকৌশলী মোহা. ইউনুস আলীর যোগদান Logo পলাশবাড়ীতে আইন-শৃঙ্খলার লাল সংকেত: হামলা, হত্যাকাণ্ড ও কিশোর সহিংসতায় উদ্বেগজনক চিত্র Logo নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর Logo ইরানকে অবশ্যই হরমুজ প্রণালি খুলতে হবে: ‘ট্রাম্প Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সংসদের কার্যক্রমে গতি আনতে বৈঠক অনুষ্ঠিত Logo ভান্ডারিয়ায় পূর্ব সত্রুতার জেরে হামলা আহত ১

পাখিভ্যানের চালক মনুর মর্মান্তিক মৃত্যু!

  • rahul raj
  • আপডেট সময় : ১০:৫২:৩০ পূর্বাহ্ণ, শুক্রবার, ১৫ নভেম্বর ২০১৯
  • ৭৪৩ বার পড়া হয়েছে

দর্শনা-জীবননগর সড়কে পাখিভ্যানকে বালি ভর্তি ট্রাক্টরের ধাক্কা

নিউজ ডেস্ক:দর্শনা-জীবননগর সড়কে বালি ভর্তি ট্রাক্টরের সঙ্গে পাখিভ্যানের সংঘর্ষে পাখিভ্যানের চালক নিহত হয়েছেন। নিহত ভ্যানচালক জীবননগর উপজেলার উথলী ইউনিয়নের শিংনগর গ্রামের মসজিদ পাড়ার সুরমান আলী ওরফে পয়মলের ছেলে সাগর ওরফে মনু (৩৫)। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের আকন্দবাড়িয়া গ্রামের গাঙপাড়ার আব্বাস আলীর লাইসেন্সবিহীন ট্রাক্টরচালক দামুড়হুদার ফারুকের ছেলে আমজাদ হোসেন (২৫) গতকাল সন্ধ্যায় দর্শনা দক্ষিণ চাঁদপুর ছটাংগা মাঠ থেকে বালি ভর্তি করে বেপরোয়া গতিতে জীবননগর চ্যাংখালীর উদ্দেশে যাচ্ছিলেন। এ সময় দর্শনা ফিলিং স্টেশনের অদূরে ইক্ষু গবেষণা কেন্দ্রের সামনে পৌছে ট্রাক্টরটি একটি পাখিভ্যানের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন পাখিভানের চালক জীবননগর উপজেলার শিংনগর গ্রামের সাগর ওরফে মনু। দুর্ঘটনার পর ট্রাক্টরের চালক ট্রাক্টরটি ফেলে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। খবর পেয়ে দর্শনা তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহাবুবুর রহমান দ্রুত ঘটনাস্থল থেকে নিহত মনুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠান। পরে বেগমপুর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে এসে ঘাতক ট্রাক্টরটি জব্দ করে।
এ বিষয়ে দর্শনা তদন্ত কেন্দ্রের পুলিশ কর্মকতা (ওসি) শেখ মাহাবুবুর রহমান বলেন, ‘সড়ক দুর্ঘটনার খবর পেয়ে আমি দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। যেহেতু ঘটনাস্থল সদর থানার ভেতরে, তারপরও আমি দ্রুত নিহতের লাশ উদ্ধার করে দর্শনার একটি স্থানীয় ক্লিনিকের সামনে নিয়ে চিকিৎসককে দেখায় এবং সড়কটি চলাচলের উপযোগী করি। ঘাতক ট্রাক্টর চালক পলাতক থাকলেও ট্রাক্টরটি পুলিশি হেফাজতে রয়েছে। সড়ক দুর্ঘটনায় নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপতালের মর্গে পাঠানো হয়েছে।’

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বিএড প্রথম বর্ষের ফরম পূরণের সময় বাড়ালো জাতীয় বিশ্ববিদ্যালয়

পাখিভ্যানের চালক মনুর মর্মান্তিক মৃত্যু!

আপডেট সময় : ১০:৫২:৩০ পূর্বাহ্ণ, শুক্রবার, ১৫ নভেম্বর ২০১৯