সোমবার | ৩০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বিএড প্রথম বর্ষের ফরম পূরণের সময় বাড়ালো জাতীয় বিশ্ববিদ্যালয় Logo সুন্দরবনে ১ এপ্রিল থেকে মধু আহরণ মৌসুম শুরু, প্রস্তুত মৌয়ালরা—তবে ডাকাত আতঙ্কে অনিশ্চয়তা Logo বীরগঞ্জে দুই সিনটা ট্যাবলেট ব্যবসায়ী আটক Logo বীরগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ী হতে জ্বালানি তেল উদ্ধার Logo চাঁদপুর সড়ক বিভাগের নতুন নির্বাহী প্রকৌশলী মোহা. ইউনুস আলীর যোগদান Logo পলাশবাড়ীতে আইন-শৃঙ্খলার লাল সংকেত: হামলা, হত্যাকাণ্ড ও কিশোর সহিংসতায় উদ্বেগজনক চিত্র Logo নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর Logo ইরানকে অবশ্যই হরমুজ প্রণালি খুলতে হবে: ‘ট্রাম্প Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সংসদের কার্যক্রমে গতি আনতে বৈঠক অনুষ্ঠিত Logo ভান্ডারিয়ায় পূর্ব সত্রুতার জেরে হামলা আহত ১

মহেশপুরে গুলিবিদ্ধ অবস্থায় মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • rahul raj
  • আপডেট সময় : ১০:৪৫:৪৮ পূর্বাহ্ণ, শুক্রবার, ১৫ নভেম্বর ২০১৯
  • ৭৪৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:ঝিনাইদহের মহেশপুরে গুলিবিদ্ধ অবস্থায় ১০ মামলার আসামি মনিরুল ইসলাম নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল বৃহস্পতিবার ভোররাতে মহেশপুর উপজেলার যুগিহুদা গ্রামের মাঠ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আহত মাদক ব্যবসায়ী উপজেলার ঘুগরি পান্তাপাড়া গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে। ঝিনাইদহ গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, মহেশপুর উপজেলার যুগিহুদা গ্রামের মাঠ দিয়ে মাদকের একটি চালান নিয়ে শহরে আসছিলেন মনিরুল। খবর পেয়ে ডিবি পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় মাদক ব্যবসায়ী মনিরুল ইসলাম ছুরি দিয়ে আঘাত করতে গেলে পুলিশ আত্মরক্ষার্থে তাঁর পায়ে গুলি করে। তাঁকে গ্রেপ্তার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ৫০ বোতল ফেনসিডিল ও একটি ছুরি উদ্ধার করা হয়। তাঁর নামে বিভিন্ন থানায় ১০টি মাদক মামলা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বিএড প্রথম বর্ষের ফরম পূরণের সময় বাড়ালো জাতীয় বিশ্ববিদ্যালয়

মহেশপুরে গুলিবিদ্ধ অবস্থায় মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আপডেট সময় : ১০:৪৫:৪৮ পূর্বাহ্ণ, শুক্রবার, ১৫ নভেম্বর ২০১৯