সোমবার | ৩০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বিএড প্রথম বর্ষের ফরম পূরণের সময় বাড়ালো জাতীয় বিশ্ববিদ্যালয় Logo সুন্দরবনে ১ এপ্রিল থেকে মধু আহরণ মৌসুম শুরু, প্রস্তুত মৌয়ালরা—তবে ডাকাত আতঙ্কে অনিশ্চয়তা Logo বীরগঞ্জে দুই সিনটা ট্যাবলেট ব্যবসায়ী আটক Logo বীরগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ী হতে জ্বালানি তেল উদ্ধার Logo চাঁদপুর সড়ক বিভাগের নতুন নির্বাহী প্রকৌশলী মোহা. ইউনুস আলীর যোগদান Logo পলাশবাড়ীতে আইন-শৃঙ্খলার লাল সংকেত: হামলা, হত্যাকাণ্ড ও কিশোর সহিংসতায় উদ্বেগজনক চিত্র Logo নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর Logo ইরানকে অবশ্যই হরমুজ প্রণালি খুলতে হবে: ‘ট্রাম্প Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সংসদের কার্যক্রমে গতি আনতে বৈঠক অনুষ্ঠিত Logo ভান্ডারিয়ায় পূর্ব সত্রুতার জেরে হামলা আহত ১

গণধর্ষণ মামলার আসামির কাছ থেকে পিস্তল উদ্ধার

  • rahul raj
  • আপডেট সময় : ১১:৩৩:৪০ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০১৯
  • ৭৪৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:ঝিনাইদহে গণধর্ষণ মামলার এক আসামির কাছ থেকে একটি পিস্তল ও গুলি উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার রিমান্ডে জিজ্ঞাসাবাদকালে ধর্ষণ মামলার আসামি আলমগীর হোসেন এ অস্ত্রের সন্ধান দেন। পরে পুলিশ সদর উপজেলার মান্দারবাড়িয়া গ্রামের ঝোপের ভেতর থেকে একটি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করে।
জানা গেছে, গত ২৩শে অক্টোবর ঝিনাইদহ সদর উপজেলার বালিয়াডাঙ্গা মসলেম উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী ও অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যর কন্য গণধর্ষণের শিকার হয়। এ ঘটনায় ওই কিশোরীর দুলাভাই বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় সাতজনকে আসামি করে মামলা করলে পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইন উদ্দিন জানান, ধর্ষণ মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে আসামি আলমগীরকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাইলে, আদালত এক দিনের জন্যে রিমান্ড মঞ্জুর করেন। গতকাল বুধবার ধর্ষক ও একাধিক মামলার আসামি আলমগীরকে জিজ্ঞাসাবাদ করলে তিনি তাঁর নিজ জিম্মায় অস্ত্র থাকার কথা স্বীকার করেন। ধর্ষণ মামলার আসামি আলমগীরের বিরুদ্ধে আগেও একটি অস্ত্র আইনে মামলা ছিল। ধর্ষক আলমগীর সদর উপজেলার মান্দারবাড়িয়া গ্রামের আজিবর বিশ্বাসের ছেলে। পুলিশ জানায়, স্কুলছাত্রী র্ধষণের মামলায় বাকী দুই আসামি নাহিদ ও আসিক পলাতক রয়েছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বিএড প্রথম বর্ষের ফরম পূরণের সময় বাড়ালো জাতীয় বিশ্ববিদ্যালয়

গণধর্ষণ মামলার আসামির কাছ থেকে পিস্তল উদ্ধার

আপডেট সময় : ১১:৩৩:৪০ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০১৯