সোমবার | ৩০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বিএড প্রথম বর্ষের ফরম পূরণের সময় বাড়ালো জাতীয় বিশ্ববিদ্যালয় Logo সুন্দরবনে ১ এপ্রিল থেকে মধু আহরণ মৌসুম শুরু, প্রস্তুত মৌয়ালরা—তবে ডাকাত আতঙ্কে অনিশ্চয়তা Logo বীরগঞ্জে দুই সিনটা ট্যাবলেট ব্যবসায়ী আটক Logo বীরগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ী হতে জ্বালানি তেল উদ্ধার Logo চাঁদপুর সড়ক বিভাগের নতুন নির্বাহী প্রকৌশলী মোহা. ইউনুস আলীর যোগদান Logo পলাশবাড়ীতে আইন-শৃঙ্খলার লাল সংকেত: হামলা, হত্যাকাণ্ড ও কিশোর সহিংসতায় উদ্বেগজনক চিত্র Logo নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর Logo ইরানকে অবশ্যই হরমুজ প্রণালি খুলতে হবে: ‘ট্রাম্প Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সংসদের কার্যক্রমে গতি আনতে বৈঠক অনুষ্ঠিত Logo ভান্ডারিয়ায় পূর্ব সত্রুতার জেরে হামলা আহত ১

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক আহত

  • rahul raj
  • আপডেট সময় : ১১:৩০:৫৭ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০১৯
  • ৭৪৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গার ভালাইপুরে আলমসাধুর ধাক্কায় আতিয়ার রহমান (৪৪) নামের এক ব্যক্তি গুরুতর জখম হয়েছেন। তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক। গতকাল বুধবার দুপুরে ভালাইপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে। আহত আতিয়ার রহমান মেহেরপুর জেলার আমঝুপি গ্রামের মৃত ইয়াদ আলীর ছেলে ও ডা. আফছার উদ্দীন কলেজের লাইব্রেরিয়ান হিসেবে কর্মরত।
আহত আতিয়ার রহমান ও তাঁর সহকর্মীরা বলেন, গতকাল দুপুরে কলেজ থেকে ব্যক্তিগতকাজে মোটরসাইকেলযোগে কয়েকজন শিক্ষক চুয়াডাঙ্গায় আসছিলেন। পথের মধ্য ভালাইপুর বাজারে পৌঁছালে পেছন থেকে আসা একটি আলমসাধু তাঁকে ধাক্কা দেয়। এতে আতিয়ার রহমান ছিটকে রাস্তায় পড়ে গুরুতর জখম হন।
এদিকে, এ আলমসাধুকে থামিয়ে আতিয়ারের সঙ্গে থাকা সহকর্মীরা চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার অনুরোধ করলে আলমসাধুচালক তাঁদের সঙ্গে মারমুখী আচরণ করেন। এতে উভয়পক্ষ তর্কবিতর্ক করলে আলমসাধুচালক ফোনে কয়েজকজনকে ডেকে তাঁদের লাঞ্চিত করেন। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় আতিয়ারকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বলেন, ‘আতিয়ারের অবস্থা আশঙ্কাজনক। তাঁর একটি পা ভেঙে গুড়িয়ে গেছে। আমরা প্রাথমিক চিকিৎসা প্রদান করেছি। উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করা হয়েছে।’

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বিএড প্রথম বর্ষের ফরম পূরণের সময় বাড়ালো জাতীয় বিশ্ববিদ্যালয়

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক আহত

আপডেট সময় : ১১:৩০:৫৭ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০১৯