শুক্রবার | ১০ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন Logo কয়রায় ঝড়ে নৌকাডুবি, উদ্ধার অভিযান সমাপ্ত; নিখোঁজ দুই জেলের খোঁজ মেলেনি Logo চাঁদপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

সাভারে স্কুলছাত্রসহ ৫ জনকে কুপিয়ে জখম !

  • amzad khan
  • আপডেট সময় : ০৪:২৯:৪১ অপরাহ্ণ, বুধবার, ৮ ফেব্রুয়ারি ২০১৭
  • ৮৩২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ঢাকা জেলার সাভারের বনগাঁও ইউনিয়নের বনগ্রাঁমে পূর্ব শত্রুতার জের ধরে দুই স্কুলছাত্রসহ ৫ জনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। আহত অবস্থায় তাদের এনাম মেডিকেল কলেজ ও কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার দিবাগত গভীর রাতে রাতে এ হামলার ঘটনা ঘটে বলে জানান সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান।

আহতরা হলেন কৃষক আলমাস হোসেন (৪০), তার ছেলে রেডিয়ান একাডেমির অষ্টম শ্রেণির শিক্ষার্থী এমদাদ হোসেন (১৩) ও ছোট ছেলে ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী শাহাদত হোসেন (১১), তাদের আত্মীয় রাহেমা (৩৫) ও তার ছেলে তানভীর আহমেদ (১৯)।

আহতরা জানায়, বনগ্রাঁমের কৃষক আলমাস হোসেনের বাড়িতে কয়েকজন সন্ত্রাসী ধারালো অস্ত্র ও লাঠি সোটা নিয়ে ঢুকে তাদের কুপিয়ে জখম করে। পরে পরিবারের অন্য সদস্যরা আহতদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ ও কেয়ার হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে সকালে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন

সাভারে স্কুলছাত্রসহ ৫ জনকে কুপিয়ে জখম !

আপডেট সময় : ০৪:২৯:৪১ অপরাহ্ণ, বুধবার, ৮ ফেব্রুয়ারি ২০১৭