সোমবার | ২৩ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo জীবননগরে বাজার মনিটরিং অভিযান ৪ প্রতিষ্ঠানকে জরিমানা। Logo বিশ্ব চিন্তা দিবস ও স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতার জন্মদিনে আলোচনা সভা Logo অবৈধ বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু Logo জীবননগর বাঁকা গ্রামে বর্গা জমির কলা কাটা নিয়ে দ্বন্দ্ব বিএনপি কর্মীর মাথায় ইটের আঘাত, কানের অংশ বিচ্ছিন্ন Logo টরন্টোতে ফোবানার ৪০ বছর উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা Logo খুবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত Logo কয়রায় মৎস্য ঘের দখলের অভিযোগ, সংবাদ সম্মেলন Logo সাতক্ষীরার উপকূলে সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ মাছ আহরণ, মান্দারবাড়িয়ায় ২২ জেলে আটক Logo জীবননগরে রেললাইনের লোহার পাত ভেঙে ৪ ঘণ্টা ট্রেন চলাচলে বিঘ্ন Logo জীবননগরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

ব্যাংকিং কমিশন সরকারের মেয়াদের শেষ দিকে !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:৫৫:২৬ অপরাহ্ণ, সোমবার, ৬ ফেব্রুয়ারি ২০১৭
  • ৮০৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বর্তমান সরকারের মেয়াদের শেষ দিকে ব্যাংকিং কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
তিনি বলেছেন, ‘অনেক দিন ধরে কমিশন গঠনের বিরোধিতা করে আসছিলাম। কারণ এখনো দেশের ব্যাংকিং খাতের এটা বাস্তবায়নের সক্ষমতা নেই। তবে বর্তমান সরকারের মেয়াদের শেষ দিকে ব্যাংকিং কমিশন গঠন করা হবে, যাতে নতুন সরকার এটি বাস্তবায়ন করতে পারে।’

গতকাল রোববার রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে (আইডিইবি) অনুষ্ঠিত রাষ্ট্রায়ত্ত ব্যাংক সোনালী ব্যাংকের বার্ষিক সম্মেলনে এ কথা বলেন তিনি।
মুহিত বলেন, ‘আমাদের ব্যাংকিং সেক্টর বেশ উন্নত। এর হয়ত দুর্বলতাও রয়েছে। অনেকেই বলেন একটা ব্যাংকিং কমিশন গঠন করা দরকার। আমি এতদিন পর্যন্ত সেই ধারণা নেইনি। কারণ আমার কাছে মনে হয়েছে, আমাদের উচ্চাভিলাষ-অভিযাত্রা গুচ্ছে এমন কোনো সংকট কখনো জন্ম নেয়নি।

তিনি বলেন, ‘আইন-কানুন রীতিনীতি ইত্যাদি দেখার জন্য একটা ব্যাংকিং কমিশন দরকার। কিন্তু সেটার সময় এখনো হয়নি। তবে সরকারের মেয়াদের শেষ দিকে এটি করা হবে, যাতে নতুন সরকার এটি বাস্তবায়ন করতে পারে। তখন ব্যাংকিং সেক্টরের যে অবস্থা হবে, তখনই একটা কমিশন ব্যাংকিং সেক্টরকে সুদৃঢ় পথে এগিয়ে যাওয়ার রাস্তা বাতলাতে পারবে।’

অর্থমন্ত্রী বলেন, ‘সোনালী ব্যাংক কিছুদিন আগেও সরকারি খাতের সবচেয়ে বড় ব্যাংক ছিল। বর্তমানে এই অবস্থান থেকে একটু পেছনে পড়ে গেছে। সাময়িক এই অবস্থা থেকে অতিসত্বর তারা আগের অবস্থান দখল করবে বলে আমার বিশ্বাস।’
সোনালী ব্যাংকের চেয়ারম্যান আশরাফুল মকবুলের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, বাংলাদেশ ব্যাংকের গর্ভনর ফজলে কবির, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ইউনুসুর রহমান, সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ওবায়েদ উল্লাহ আল মাসুদ প্রমুখ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জীবননগরে বাজার মনিটরিং অভিযান ৪ প্রতিষ্ঠানকে জরিমানা।

ব্যাংকিং কমিশন সরকারের মেয়াদের শেষ দিকে !

আপডেট সময় : ১২:৫৫:২৬ অপরাহ্ণ, সোমবার, ৬ ফেব্রুয়ারি ২০১৭