শুক্রবার | ১০ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন Logo কয়রায় ঝড়ে নৌকাডুবি, উদ্ধার অভিযান সমাপ্ত; নিখোঁজ দুই জেলের খোঁজ মেলেনি Logo চাঁদপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

টয়োটাকে পিছনে ফেলে গাড়ি বিক্রিতে প্রথমে ফোক্সভাগেন!

  • amzad khan
  • আপডেট সময় : ০২:১৯:৪০ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি ২০১৭
  • ৮২৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

জাপানি গাড়ি প্রস্তুতকারক সংস্থা টয়োটাকে সরিয়ে বিশ্ব জুড়ে গাড়ি বিক্রিতে এক নম্বরে উঠে এল জার্মানির ফোক্সভাগেন। সোমবার অটো রিপোর্টে প্রকাশ, ২০১৬ সালে টয়োটা সারা বিশ্বে প্রায় ১ কোটি ১ লক্ষ ৭৫ হাজার গাড়ি বিক্রি করেছে।

সেখানে ফোক্সভাগেন বিক্রি করেছে প্রায় ১ কোটি ৩ লক্ষ ১০ হাজার গাড়ি।গত বছর এমিশন টেস্ট নিয়ে বড়সড় সমস্যায় পড়েছিল ফোক্সভাগেন। তার পর গাড়ি বিক্রিতে তারা ধাক্কাও খায়। তা সত্ত্বেও এই রিপোর্টে প্রথম স্থান মেলায় অবশ্য অবাক হচ্ছেন না বিশেষজ্ঞরা। তাদের মত, যদি এই সমস্যা বা ‘কলঙ্ক’ জার্মান সংস্থাটির গায়ে না লাগত তবে এই ব্যবধান আরো বাড়ত। আরো এক মার্কিন ‘জায়ান্ট’ জেনারেল মোটর্স-এর রিপোর্ট অবশ্য এখন আসা বাকি। সেই রিপোর্টে যদি কোন অঘটন না ঘটে তবে ফোক্সভাগেন ১ নম্বর স্থান ধরে রাখবে।

এর আগে ৪ বছর ধরে এক টানা শীর্ষস্থান ধরে রেখেছিল টয়োটা। তার আগে ২০১১-তে শীর্ষ স্থানে ছিল জেনারেল মোটর্স। সে বছর ভূমিকম্প এবং সুনামির কারণে প্রোডাকশন বহুল পরিমাণে ধাক্কা খায় টয়োটার। তবে জেনারেল মোটর্স তার আগের সাত দশক ধরে নিয়ম করে প্রথম স্থান ধরে রেখেছিল। যদি ফোক্সভাগেন এ বছর এক নম্বরে থাকে, তবে ইতিহাসে প্রথমবার জার্মান সংস্থাটি এই কৃতিত্ব অর্জন করবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন

টয়োটাকে পিছনে ফেলে গাড়ি বিক্রিতে প্রথমে ফোক্সভাগেন!

আপডেট সময় : ০২:১৯:৪০ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি ২০১৭