সোমবার | ২৩ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo জীবননগরে বাজার মনিটরিং অভিযান ৪ প্রতিষ্ঠানকে জরিমানা। Logo বিশ্ব চিন্তা দিবস ও স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতার জন্মদিনে আলোচনা সভা Logo অবৈধ বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু Logo জীবননগর বাঁকা গ্রামে বর্গা জমির কলা কাটা নিয়ে দ্বন্দ্ব বিএনপি কর্মীর মাথায় ইটের আঘাত, কানের অংশ বিচ্ছিন্ন Logo টরন্টোতে ফোবানার ৪০ বছর উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা Logo খুবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত Logo কয়রায় মৎস্য ঘের দখলের অভিযোগ, সংবাদ সম্মেলন Logo সাতক্ষীরার উপকূলে সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ মাছ আহরণ, মান্দারবাড়িয়ায় ২২ জেলে আটক Logo জীবননগরে রেললাইনের লোহার পাত ভেঙে ৪ ঘণ্টা ট্রেন চলাচলে বিঘ্ন Logo জীবননগরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

প্রেম থেকে শারীরিক সম্পর্ক, প্রেমিকাকে সরাতে কেন ভাড়াটে খুনি লাগাল যুবক !

  • আপডেট সময় : ১০:৫৫:২১ পূর্বাহ্ণ, বুধবার, ৩০ জানুয়ারি ২০১৯
  • ৮২২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে এক তরুণীকে লক্ষ্য করে গুলি ছুড়ল দুষ্কৃতীরা। ঘটনায় গুরুতর জখম হয়েছেন ওই তরুণী। এই ঘটনায় ওই তরুণীরই প্রেমিককে গ্রেফতার করেছে পুলিশ। প্রেমিকাকে না পাওয়ার রাগ থেকেই ভাড়াটে খুনি দিয়ে তাঁকে হত্যার ছক কষেছিল বলে জেরায় স্বীকার করেছে ধৃত।

গুরুতর আহত ওই তরুণীকে রাতেই কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। স্থানীয় সূত্রে খবর, একটি বাইকে করে দুই যুবক এসে তরুণীকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। গুলির আওয়াজ শুনে স্থানীয়রা এসে উদ্ধার করে গুলিবিদ্ধ তরুণীকে। ঘটনার খবর পেয়ে কিছুক্ষণের মধ্যেই সোনারপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করে। এই ঘটনার জেরে এলাকায় যথেষ্ট আতঙ্ক ছড়িয়েছে।

সোনারপুর মহাবিদ্যালয়ের বিএ দ্বিতীয় বর্ষের ওই ছাত্রী পড়াশোনার পাশাপাশি একটি বেসরকারি সংস্থায় চাকরিও করেন। মঙ্গলবার রাত সোয়া ন’টা নাগাদ অফিস থেকে সোনারপুর গোরখাঁড়া ঘোষপাড়ার বাড়িতে ফিরছিলেন তিনি। বাড়িতে ঢোকার ঠিক আগেই তাঁকে লক্ষ্য করে দুই বাইক আরোহী গুলি চালায়। গুলিতে গুরুতর জখম হয়ে লুটিয়ে পড়েন তিনি।

বারুইপুর জেলার পুলিশ সুপার অজয় প্রসাদ সোনারপুর থানার বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে আসেন। কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ। রাতেই এলাকায় তল্লাশি অভিযান চালিয়ে সৌমেন কয়াল নামে এক যুবককে আটক করে সোনারপুর থানার পুলিশ। ধৃতকে জেরা করে পুলিশ জানতে পারে, সৌমেনের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ছিল ওই তরুণীর। দু’জনের শারীরিক সম্পর্কও ছিল। আক্রান্ত তরুণীর মোবাইলে দু’জনের ঘনিষ্ঠ ছবিও পাওয়া গিয়েছে। এর পরেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়।

জেরায় সৌমেন জানিয়েছে, টালিগঞ্জের বাসিন্দা এক যুবকের সঙ্গে সম্প্রতি ঘনিষ্ঠতা হয় ওই তরুণীর। যার জেরে সৌমেনের সঙ্গে তরুণীর সম্পর্কে অবনতি হয়। কয়েক দিন আগে তরুণীর বাড়িতে গিয়ে হুমকিও দিয়ে আসে অভিযুক্ত যুবক। জেরায় সৌমেন স্বীকার করেছে, প্রেমিকাকে না পেয়েই ভাড়াটে খুনি দিয়ে তাঁকে হত্যা করার ছক কষেছিল সে। হামলার ঘটনায় আর কে কে জড়িত তা জানার চেষ্টা করছে পুলিশ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জীবননগরে বাজার মনিটরিং অভিযান ৪ প্রতিষ্ঠানকে জরিমানা।

প্রেম থেকে শারীরিক সম্পর্ক, প্রেমিকাকে সরাতে কেন ভাড়াটে খুনি লাগাল যুবক !

আপডেট সময় : ১০:৫৫:২১ পূর্বাহ্ণ, বুধবার, ৩০ জানুয়ারি ২০১৯