শুক্রবার | ১০ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন Logo কয়রায় ঝড়ে নৌকাডুবি, উদ্ধার অভিযান সমাপ্ত; নিখোঁজ দুই জেলের খোঁজ মেলেনি Logo চাঁদপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

আশুলিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:১৭:৫৩ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি ২০১৭
  • ৮৩৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

সাভারের আশুলিয়ায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ তিনজন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন।  আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে আশুলিয়ার মরাগাঙ এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কুমিল্লা জেলার আব্দুল মালেকের স্ত্রী মরিয়ম, খুলনা জেলার ডাকোর গ্রামের আক্কাস আলীর ছেলে আব্বাস আলী ও অপরজন ঈগল পরিবহণের চালক, তার নাম পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা আনন্দ সুপার পরিবহনের সঙ্গে মরাগাঙ এলাকায় ঢাকাগামী ঈগল পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মরিয়ম বেগমসহ তিনজন মারা যান। আহত অন্তত ২০ জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা দেয়া হচ্ছে। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর।

দুর্ঘটনার পর সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এতে তীব্র যানজট দেখা দিয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার এবং যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন

আশুলিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ !

আপডেট সময় : ১২:১৭:৫৩ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি ২০১৭