বৃহস্পতিবার | ২৬ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে থানায় ঢুকে পুলিশের উপর হামলা! ওসিসহ ৮ পুলিশ সদস্য আহত।। থানায় মামলা- আটক -১ Logo বন্যপ্রাণী উপদেষ্টা বোর্ডে সদস্য হলেন খুবির অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত Logo কয়রার ঘুগরাকাটি বাজারে জুতা ব্যবসায়ী ছিনতাইয়ের শিকার, আহত Logo পলাশবাড়ীতে গণহত্যা দিবস পালিত Logo পলাশবাড়ীতে উপজেলা পরিষদে সংরক্ষিত  লক্ষাধিক টাকার  মুল্যবান  কাঠ চুরি Logo কচুয়ায় জমি বিরোধকে কেন্দ্র করে হয়রানি, হামলা ও ভাঙচুরের অভিযোগে সংবাদ সম্মেলন Logo কয়রায় অন্ডকোষ চেপে স্বামীকে হত্যা-স্ত্রী আটক Logo শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৩০০ কার্টন সিগারেট জব্দ Logo ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার Logo চাঁদপুর জেলা কারাগারে ঈদুল ফিতর উদযাপন: বন্দিদের জন্য দিনব্যাপী বিশেষ আয়োজন

জেলগেট থেকে আবারো আটক দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আজিজুল ইসলাম

  • rahul raj
  • আপডেট সময় : ০৬:১১:১৭ অপরাহ্ণ, সোমবার, ৩ ডিসেম্বর ২০১৮
  • ৭৪৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:নাশকতা প্রস্তুতি’র মামলায় দীর্ঘ ১ মাস ৫দিন জেলে থাকার পর জামিনে বের হলে গতকাল জেলগেট থাকে আবারো আটক করা হয় দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আজিজুল ইসলামকে। গতকাল রোববার সন্ধ্যা ৭টার দিকে চুয়াডাঙ্গা জেলা কারাগারের গেট থেকে তাকে আটক করে দামুড়হুদা থানা পুলিশ। পরে আটককৃতকে চুয়াডাঙ্গা সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। আজ তাকে আদালতে প্রেরণ করা হতে পারে বলে জানায় পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, আটক দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আজিজুল ইসলাম একই উপজেলার চঁন্দ্রবাশ গ্রামে একটি নাশকতা প্রস্তুতি মামলার আসামী। এর আগে গত অক্টোবর মাসের ৭ তারিখ অপর একটি নাশকাতা প্রস্তুতির মামলায় তাকে আটক করে দামুড়হুদা থানা পুলিশ। পরে তাকে আদালতে প্রেরণ করলে ওই মামলায় আদালত তার জামিন আবেদন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। উক্ত মামলায় গতকাল তার জামিন হলে গতকাল সন্ধ্যা ৭টার দিকে চুয়াডাঙ্গা জেলা কারাগারের প্রধান ফটক থেকে পূনরায় তাকে চঁন্দ্রবাশ গ্রামের ওই নাশকতা প্রস্তুতি’র মামলায় আটক করে দামুড়হুদা থানা পুলিশ। পরে তাকে চুয়াডাঙ্গা সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। আটককৃত আসামীকে আজ আদালতে প্রেরণ করা হতে পারে বলে জানায় পুলিশ।
দামুড়হুদা থানার দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, গত অক্টোবর মাসের প্রথম থেকে চুয়াডাঙ্গা জেলার বেশ কিছু স্থানে সরকার বিরোধী নাশকতামূলক কর্মকান্ড ঘটানোর উদ্দেশ্যে প্রস্তুতিকালিন সময়ে পুলিশ ঘটনাস্থল থেকে বেশ কিছু ব্যক্তিকে আটক করে। একই সাথে উদ্ধার করা হয় বেশ কিছু তাজা বোমা। এছাড়াও ওই সময় পুলিশ বাদী হয়ে আটক আসামীদের দেওয়া তথ্যের ভিত্তিতে এজাহার নামীয় আসামীসহ বেশ কিছু অজ্ঞাত নামা আসামী করে কয়েকটি পৃথক মামলা দায়ের করে। ওই সময় দামুড়হুদা উপজেলার চঁন্দ্রবাশ গ্রামে একটি নাশকতা প্রস্তুতির ঘটনায় আজিজুল ইসলাম এজাহার নামীয় আসামী।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে থানায় ঢুকে পুলিশের উপর হামলা! ওসিসহ ৮ পুলিশ সদস্য আহত।। থানায় মামলা- আটক -১

জেলগেট থেকে আবারো আটক দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আজিজুল ইসলাম

আপডেট সময় : ০৬:১১:১৭ অপরাহ্ণ, সোমবার, ৩ ডিসেম্বর ২০১৮