শুক্রবার | ১৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুরে এলজিইডির নতুন নির্বাহী প্রকৌশলী মনোয়ার উদ্দিন Logo ঈদের আনন্দ ভাগাভাগি: ৫ শতাধিক পরিবারের মাঝে উপহার দিলেন শেখ আবদুল্লাহ Logo সাহসী কলমে পথচলা: চাঁদপুরের একমাত্র নারী সাংবাদিক সাবিত্রী রানী ঘোষ Logo চাঁদপুর এলজিইডিতে সম্মাননা অনুষ্ঠান: বিদায়ী নির্বাহী প্রকৌশলীকে শ্রদ্ধা, নবাগতকে স্বাগত Logo কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন কাজের উদ্বোধন Logo চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন Logo চাঁদপুরে বিডি কারেন্ট নিউজ ২৪-এর ইফতার মাহফিল Logo পলাশবাড়ীতে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার Logo পলাশবাড়ীতে বিষ্ণুপুর জামে মসজিদে ইমাম-মুয়াজ্জিনের নাম প্রেরণে অনিয়মের অভিযোগ, ইউএনও’র কাছে লিখিত আবেদন Logo সামাজিক সংগঠন চাঁদমুখের উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ

প্রাথমিকে ট্যালেন্টপুল বৃত্তি পেল আব্দুল্লাহ আরিয়ান রাকিন

প্রাথমিক শিক্ষা স্তরে কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে আব্দুল্লাহ আরিয়ান রাকিন। ২০২৫ সালে অনুষ্ঠিত বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় সে চাঁদপুর কালেক্টরেট স্কুল এন্ড কলেজ থেকে ট্যালেন্টপুল গ্রেডে বৃত্তি লাভ করেছে।

রাকিন বাবা-মায়ের দুই সন্তানের মধ্যে বড়। সে বর্তমানে তানজিমুল উম্মাহ  হিফজ মাদ্রাসার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী। ছোট বয়সেই তার এই সাফল্য পরিবার, শিক্ষক এবং এলাকাবাসীর জন্য গর্বের বিষয় হয়ে দাঁড়িয়েছে।

রাকিনের পিতা মোঃ মামুনুর রশিদ চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে গোপনীয় সহকারী (সিএ) হিসেবে কর্মরত আছেন। তার মা একজন গৃহিণী। সন্তানের এই সাফল্যে বাবা-মা আনন্দিত ও আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

শনিবার (৭ ফেব্রুয়ারি) ২০২৫ সালের বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এ পরীক্ষায় চাঁদপুর সদর উপজেলা থেকে ১ হাজার ৭৯১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে ট্যালেন্টপুল গ্রেডে বৃত্তি পেয়েছে ১২৮ জন, সাধারণ গ্রেডে ১৪১ জন এবং স্কুল গ্রেডে ৩৩৯ জন বৃত্তি পেয়েছে। এছাড়াও সম্মিলিত মেধা তালিকায় স্থান পেয়েছে ১৮ জন।

রাকিন তার এই সাফল্যের জন্য বাবা-মা ও শিক্ষকদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে। সে জানায়, তাদের দিকনির্দেশনা ও সহযোগিতার কারণেই আজকের এই অর্জন সম্ভব হয়েছে। ভবিষ্যতেও যেন পড়াশোনায় ভালো ফলাফল ধরে রাখতে পারে, সে জন্য সে সকলের কাছে দোয়া কামনা করেছে।

শিক্ষক ও অভিভাবকরা আশা প্রকাশ করেন, আব্দুল্লাহ আরিয়ান রাকিন আগামী দিনগুলোতেও তার মেধা ও পরিশ্রমের মাধ্যমে আরও বড় সাফল্য অর্জন করবে এবং দেশ ও জাতির কল্যাণে নিজেকে গড়ে তুলবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে এলজিইডির নতুন নির্বাহী প্রকৌশলী মনোয়ার উদ্দিন

প্রাথমিকে ট্যালেন্টপুল বৃত্তি পেল আব্দুল্লাহ আরিয়ান রাকিন

আপডেট সময় : ০৯:১৪:৪৫ অপরাহ্ণ, রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬