শুক্রবার | ২৭ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে থানায় ঢুকে পুলিশের উপর হামলা! ওসিসহ ৮ পুলিশ সদস্য আহত।। থানায় মামলা- আটক -১ Logo বন্যপ্রাণী উপদেষ্টা বোর্ডে সদস্য হলেন খুবির অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত Logo কয়রার ঘুগরাকাটি বাজারে জুতা ব্যবসায়ী ছিনতাইয়ের শিকার, আহত Logo পলাশবাড়ীতে গণহত্যা দিবস পালিত Logo পলাশবাড়ীতে উপজেলা পরিষদে সংরক্ষিত  লক্ষাধিক টাকার  মুল্যবান  কাঠ চুরি Logo কচুয়ায় জমি বিরোধকে কেন্দ্র করে হয়রানি, হামলা ও ভাঙচুরের অভিযোগে সংবাদ সম্মেলন Logo কয়রায় অন্ডকোষ চেপে স্বামীকে হত্যা-স্ত্রী আটক Logo শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৩০০ কার্টন সিগারেট জব্দ Logo ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার Logo চাঁদপুর জেলা কারাগারে ঈদুল ফিতর উদযাপন: বন্দিদের জন্য দিনব্যাপী বিশেষ আয়োজন

পলাশবাড়ীতে যুবদল নেতার উপর যুব জামায়াত কর্মীদের হামলার অভিযোগে থানা অবরোধ করে বিক্ষোভ

গাইবান্ধা পলাশবাড়ী উপজেলার ৩ নং বরিশাল ইউনিয়নের ২ নং ওয়ার্ড যুবদলের  সাধারন সম্পাদক মশিউর রহমান রহমানের উপর যুব জামায়াত কর্তৃক  হামলা চালিয়ে গুরুতর আহত করার অভিযোগে থানা ঘেরাও করে বিক্ষোভ করেছে পলাশবাড়ী উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
প্রাপ্ত অভিযোগে জানাযায় ৯ ফেব্রুয়ারী সোমবার দুপুরে সাবদিন নয়াবাজার এলাকায় ৩ নং বরিশাল ইউনিয়নের  ২ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মশিউর রহমানের সাথে বরিশাল ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি হামিদুল ইসলামের কথা কাটাকাটি হয়।
এসময় যুব জামায়াতের সভাপতি হামিদুলসহ বেশ কয়েকজন নেতাকর্মী যুবদল নেতা মশিউরের উপর হামলা চালিয়ে গুরুতর আহত করে।পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এদিকে এ ঘটনায় মামলা দায়ের ও আসামীদের গ্রেফতারের  দাবি জানিয়ে  পলাশবাড়ী উপজেলা বিএনপি , পৌর বিএনপি, যুবদল ছাত্রদল সহ অঙ্গসহযোগী সংগঠনের নেতার্মীরা পলাশবাড়ী থানা ঘেরাও করে বিক্ষোভ করতে থাকে পুলিশ এজাহার গ্রহণ করে মামলা দায়ের ও আসামিদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয়।
উপজেলা যুবদলের সদস্য সচিব রাজু আহমেদ জানান ধানের শীষের পক্ষে  নির্বাচন প্রচার প্রচারনা চালানোর কারনে নির্মম ভাবে পিটিয়ে তাকে আহত করা হয়েছে।আমরা এর দৃষ্টান্ত মুলক শাস্তি চাই।
পলাশবাড়ী উপজেলা যুব জামায়াতের বায়তুল মাল সম্পাদক মাহামুদুল হাসান পলাশ বলেন ফেসবুক পোস্টে কমেন্ট করাকে কেন্দ্র করে হাতাহাতি ঘটনা ঘটেছে।তারা একই এলাকার বাসিন্দা।
পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ সরোয়ার হোসেন বলেন, একপক্ষ অপর পক্ষকে পিটিয়ে আহত করেছে।এ ঘটনায় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ থানার গেটে অবস্থান নিয়ে বিক্ষোভ করে।
আহতদের পক্ষ থেকে থানায় এজাহার দাখিল করা হয়েছে।তদন্ত সাপেক্ষে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে থানায় ঢুকে পুলিশের উপর হামলা! ওসিসহ ৮ পুলিশ সদস্য আহত।। থানায় মামলা- আটক -১

পলাশবাড়ীতে যুবদল নেতার উপর যুব জামায়াত কর্মীদের হামলার অভিযোগে থানা অবরোধ করে বিক্ষোভ

আপডেট সময় : ০৬:২০:১২ অপরাহ্ণ, সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬