রোববার (৮ ফেব্রুয়ারি) ও সোমবার (৯ ফেব্রুয়ারি তিনি হাইমচর উপজেলা এবং চাঁদপুর সদর উপজেলার বাগাদী, বালিয়া, চান্দ্রা, শাহমাহমুদপুর ও চাঁদপুর পৌরসভার বেশ কয়েকটি ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা করেন। তিনটি পিক-আপে করে দলের নেতা-কর্মীদের সাথে নিয়ে রোড শোর মাধ্যমে তিনি এসব এলাকায় গণসংযোগ করেন। প্রার্থী আহসান উল্লাহ নিজেই এতে নেতৃত্ব দেন। সার্বিক দিকনির্দেশনায় ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ হুমায়ুন কবিরসহ আহলে সুন্নাত ওয়াল জামাআত, ইসলামী ফ্রন্ট, ছাত্রসেনা, যুবসেনার নেতৃবৃন্দ।
গণসংযোগকালে তিনি জনগণের উদ্দেশ্যে বলেন, চাঁদপুরকে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজমুক্ত একটি বাসযোগ্য নিরাপদ জনপদ হিসেবে গড়তে চাই। আর সদর এবং হাইমচরের চরাঞ্চলের মানুষের জীবনমানের উন্নয়ন ঘটাতে চাই। যেখানে অবহেলিত এই জনপদের মানুষগুলোর চিকিৎসা, শিক্ষা এবং যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটবে। চরের মানুষগুলো নিজেদের এলাকায়ই চিকিৎসার ব্যবস্থা এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা গ্রহণের সুযোগ পাবে। যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করা হবে। জনগণের সেবক হিসেবে এসব কাজ করার জন্যে তিনি চাঁদপুর সদর ও হাইমচরবাসীকে মোমবাতি মার্কায় ভোট দেয়ার জন্য অনুরোধ জানান।




















































