শুক্রবার | ১০ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন Logo কয়রায় ঝড়ে নৌকাডুবি, উদ্ধার অভিযান সমাপ্ত; নিখোঁজ দুই জেলের খোঁজ মেলেনি Logo চাঁদপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

পৃথিবীর অদূরেই রয়েছে আরও এক ‘পৃথিবী।

  • আপডেট সময় : ০৭:২৭:৫৬ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৯ নভেম্বর ২০১৮
  • ৮৪১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

পৃথিবীর প্রতিবেশী খুঁজতে মরিয়া বিজ্ঞানীরা। এবার সেই পথেই আরও এক আবিষ্কার। পৃথিবীর অদূরেই রয়েছে আরও এক ‘পৃথিবী।’ যাকে সুপার-আর্থ বলে সম্বোধন করলেন গবেষকরা।সূর্যের সবথেকে কাছের নক্ষত্র বার্ণার্ড’স স্টার। আর সেই নক্ষত্রের চারপাশেই অবিকল পৃথিবীর মত ঘুরছে গ্রহটি। পৃথিবীর থেকে ৩.২ গুন ভারি এই গ্রহ। ২৩৩ দিনে এটি একবার প্রদক্ষিণ করে নক্ষত্রকে।

স্পেনের ইনস্টিটিউট অফ স্পেস সায়েন্সের গবেষক ইগনাসি রিবাস বলেন, ‘এই গ্রহ গুরুত্বপূর্ণ কারণ এরা আমাদের প্রতিবেশী। আর আমরা বাস্তবেই আমাদের প্রতিবেশীর সঙ্গে দেখা করতে আগ্রহী।’তবে প্রাণের উপস্থিতির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। নক্ষত্রের কাছাকাছি থাকা সত্বেও এটি নক্ষত্র থেকে খুব কম পরিমান এনার্জি গ্রহণ করতে পারে। এর পৃষ্ঠের তাপমাত্রা মাইনাস ১৭০ ডিগ্রি। কোনও তরল জল নেই।প্রায় ২০ বছর ধরে গবেষণার পর খোঁজ মিলেছে এই গ্রহের। সাতটি পৃথক ইনস্ট্রুমেন্ট দিয়ে গবেষণা চলেছে। জানা গিয়েছে ওই নক্ষত্রটি সূর্যের মত অত বেশি আলো দেয় না।ফলে তার চারপাশে কয়টা গ্রহ ঘুরছে সেটা স্পষ্ট নয়। এর আগে এই নক্ষত্র নিয়ে বহু গবেষণা করে ব্যর্থ হয়েছে বিজ্ঞানীরা। এই প্রথম সফলভাবে কোনও গ্রহের খোঁজ মিলল।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন

পৃথিবীর অদূরেই রয়েছে আরও এক ‘পৃথিবী।

আপডেট সময় : ০৭:২৭:৫৬ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৯ নভেম্বর ২০১৮