শুক্রবার | ২৭ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে থানায় ঢুকে পুলিশের উপর হামলা! ওসিসহ ৮ পুলিশ সদস্য আহত।। থানায় মামলা- আটক -১ Logo বন্যপ্রাণী উপদেষ্টা বোর্ডে সদস্য হলেন খুবির অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত Logo কয়রার ঘুগরাকাটি বাজারে জুতা ব্যবসায়ী ছিনতাইয়ের শিকার, আহত Logo পলাশবাড়ীতে গণহত্যা দিবস পালিত Logo পলাশবাড়ীতে উপজেলা পরিষদে সংরক্ষিত  লক্ষাধিক টাকার  মুল্যবান  কাঠ চুরি Logo কচুয়ায় জমি বিরোধকে কেন্দ্র করে হয়রানি, হামলা ও ভাঙচুরের অভিযোগে সংবাদ সম্মেলন Logo কয়রায় অন্ডকোষ চেপে স্বামীকে হত্যা-স্ত্রী আটক Logo শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৩০০ কার্টন সিগারেট জব্দ Logo ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার Logo চাঁদপুর জেলা কারাগারে ঈদুল ফিতর উদযাপন: বন্দিদের জন্য দিনব্যাপী বিশেষ আয়োজন

অভাব অনটন আর বয়সের কাছে হার না মানা একজন মতলেব ফকির, চাওয়া পাওয়া তার একমাত্র রাষ্ট্রিয় স্বীকৃতি

  • Nil Kontho
  • আপডেট সময় : ১১:১০:০৮ অপরাহ্ণ, সোমবার, ২৬ নভেম্বর ২০১৮
  • ৭৩৮ বার পড়া হয়েছে

ঝিনাইদহ থেকে জাহিদুর রহমান তারিকঃ যে দিন গান গায় সেদিন পেটে দুমুঠো ভাত জোটে। গান না গাইলে কামলা খাটতে যেতে হয়। ষাট বছর ধরে মঞ্চে মঞ্চে গান গেয়ে জীবন ধারণ করেন মতলেব ফকির। এ পর্যন্ত দুই হাজার মঞ্চে উঠে গেয়েছেন, ভাবগান, লালন গীতি, ধোয়াজারী ও কবি গান।

বলা যায় কবি গানই তার সঙ্গী। 1972 সালে কুষ্টিয়ার উদিবাড়ি গ্রামে তার গুরু মুনছুর মওলানার বাড়িতে কবিগান গেয়ে সবাইকে চমকে দেন। 1974 সালে বিটিভিতে গান করেন। এখন খুলনা বেতারের শিল্পী। তার কণ্ঠে বিকশিত হয়েছে মরমী কবি পাগলাকানাই এর মর্মবানী।

তিনি সবচে বেশি গেয়েছেন পাগলাকানাইয়ের গান। পাগলাকানাইসহ ঝিনাইদহের 59 জন সাধকের তাত্বিক গান রয়েছে মতলেব ফকিরের ভন্ডারে। তিনি পড়া লেখা জানেন না বলে গানগুলো সংরক্ষন করতে পারেন না। গানগুলো সুফি ও আধ্যাত্ববাদের সাক্ষি। গানের মধ্যে শাস্ত্র, কোরআন পাক ও হাদিস পাকের কথা রয়েছে।

মতলেব ফকিরের বয়স এখন 80 বছর। এই বৃদ্ধ বয়সেও তিনি সমানতালে গান গেয়ে চলেছেন। বয়স আর অভাবের কাছে গার মেনেছে কন্ঠ। জীবনে তার কোন চাওয়া পাওয়া নেই। চান রাষ্ট্রিয় স্বীকৃতি। বছরে দুস্থ ভাতা হিসেবে সরকার থেকে বছরে যতসামান্য শিল্পী সম্মানী পান। তাতে তার সংসার চলে না। তিনি মুক্তিযোদ্ধা ছিলেন।

ঘরে আগুন লেগে সব ডকুমেন্ট পুড়ে গেছে। গান গেয়ে মানুষের মনের খোরাক যোগানো এই মানুষটি এখন নিজের পেটের খোরাক জোগাড় করতে পারছেন না। স্ত্রী সন্তান নিয়ে কষ্টের সংসার মতলেব ফকিরের। এখন এই দুস্থ গায়ক ঝিনাইদহ জজ কোর্টের পেছনে গয়াসপুর গ্রামে বসবাস করেন। তার সাথে যোগাযোগ 01703293435

Attachments area

:

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে থানায় ঢুকে পুলিশের উপর হামলা! ওসিসহ ৮ পুলিশ সদস্য আহত।। থানায় মামলা- আটক -১

অভাব অনটন আর বয়সের কাছে হার না মানা একজন মতলেব ফকির, চাওয়া পাওয়া তার একমাত্র রাষ্ট্রিয় স্বীকৃতি

আপডেট সময় : ১১:১০:০৮ অপরাহ্ণ, সোমবার, ২৬ নভেম্বর ২০১৮