শুক্রবার | ২৭ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে থানায় ঢুকে পুলিশের উপর হামলা! ওসিসহ ৮ পুলিশ সদস্য আহত।। থানায় মামলা- আটক -১ Logo বন্যপ্রাণী উপদেষ্টা বোর্ডে সদস্য হলেন খুবির অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত Logo কয়রার ঘুগরাকাটি বাজারে জুতা ব্যবসায়ী ছিনতাইয়ের শিকার, আহত Logo পলাশবাড়ীতে গণহত্যা দিবস পালিত Logo পলাশবাড়ীতে উপজেলা পরিষদে সংরক্ষিত  লক্ষাধিক টাকার  মুল্যবান  কাঠ চুরি Logo কচুয়ায় জমি বিরোধকে কেন্দ্র করে হয়রানি, হামলা ও ভাঙচুরের অভিযোগে সংবাদ সম্মেলন Logo কয়রায় অন্ডকোষ চেপে স্বামীকে হত্যা-স্ত্রী আটক Logo শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৩০০ কার্টন সিগারেট জব্দ Logo ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার Logo চাঁদপুর জেলা কারাগারে ঈদুল ফিতর উদযাপন: বন্দিদের জন্য দিনব্যাপী বিশেষ আয়োজন

লক্ষ্মীপুরে নতুন ভোটার বেড়েছে ১ লাখ ৮১ হাজার

  • Nil Kontho
  • আপডেট সময় : ১১:০৭:১৯ অপরাহ্ণ, শুক্রবার, ১৬ নভেম্বর ২০১৮
  • ৭৪৭ বার পড়া হয়েছে
মু.ওয়াছীঊদ্দিন,লক্ষ্মীপুর প্রতিনিধিঃ-  লক্ষ্মীপুর প্রতিনিধি :: ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য যে ভোটার তালিকা তৈরি করা হয়েছে, তাতে লক্ষ্মীপুরের ৪টি আসনে মোট ভোটার ১২ লাখ ৩৩ হাজার ১৬৪ জন। ২০১৪ সালের ৫ জানুয়ারিতে অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর জেলার ৪টি সংসদীয় আসনে মোট ভোটার ছিলো ১০ লাখ ৫১ হাজার ৫২২ জন। সে হিসেবে গত ৫ বছরে জেলার চারটি আসনে মোট ভোটার বেড়েছে ১ লাখ ৮১ হাজার ৬৪২ জন। জেলা নির্বাচন অফিস সুত্রে এই তথ্য জানা গেছে।
ভোটার তালিকা পর্যালোচনায় দেখা গেছে, লক্ষ্মীপুর জেলার মধ্যে সব থেকে বেশি ভোটার রয়েছেন লক্ষ্মীপুর-২ (রায়পুর ও লক্ষ্মীপুর সদরের আংশিক) আসনে। এখানে বর্তমান ভোটার সংখ্যা ৩ লাখ ৭২ হাজার ২২৩ জন। ২০১৪ সালের ৫ জানুয়ারির দশম জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে মোট ভোটার ছিলেন ৩ লাখ ২৪ হাজার ৮২২ জন। সে হিসেবে এ আসনে গত পাঁচ বছরে ভোটার বেড়েছে ৪৭ হাজার ৪০১ জন।
জেলার চারটি আসনের মধ্যে সবচেয়ে কম ভোটারের আসন হচ্ছে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ)। এখানে বর্তমান ভোটার সংখ্যা ২ লাখ ১৯ হাজার ৪৮১ জন। ২০১৪ সালের নির্বাচনে মোট ভোটার ছিলেন ১ লাখ ৮৫ হাজার ৬৬৯ জন। গত ৫ বছরে এখানে ভোটার বেড়েছে ৩৩ হাজার ৮১২ জন।
লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে বর্তমান ভোটার ৩ লাখ ৩০ হাজার ৬১৩ জন। ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটার ছিলেন ২ লাখ ৭৪ হাজার ৩০৫ জন। গত পাঁচ বছরে এ আসনে ভোটার বেড়েছে ৫৬ হাজার ৩০৮ জন।
লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে বর্তমান ভোটার ৩ লাখ ১০ হাজার ৮৪৭ জন। গত সংসদ নির্বাচনে মোট ভোটার ছিলেন ২ লাখ ৬৬ হাজার ৭২৬ জন। সে হিসেবে এ আসনে গত পাঁচ বছরে ভোটার বেড়েছে ৪৪ হাজার ১২১ জন।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে থানায় ঢুকে পুলিশের উপর হামলা! ওসিসহ ৮ পুলিশ সদস্য আহত।। থানায় মামলা- আটক -১

লক্ষ্মীপুরে নতুন ভোটার বেড়েছে ১ লাখ ৮১ হাজার

আপডেট সময় : ১১:০৭:১৯ অপরাহ্ণ, শুক্রবার, ১৬ নভেম্বর ২০১৮