শুক্রবার | ১০ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন Logo কয়রায় ঝড়ে নৌকাডুবি, উদ্ধার অভিযান সমাপ্ত; নিখোঁজ দুই জেলের খোঁজ মেলেনি Logo চাঁদপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

নবজাতক চুরির মামলায় চিকিৎসকের স্ত্রী রিমান্ডে !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:১৪:৫৭ অপরাহ্ণ, সোমবার, ৩০ জানুয়ারি ২০১৭
  • ৮৩২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

রাজশাহী মহানগরীর নওদাপাড়া এলাকার নগর মাতৃসদন থেকে নবজাতক চুরির মামলায় গ্রেফতার চিকিৎসকের স্ত্রী শাহিন আক্তার শুভ্রাকে (৩২) তিনদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। গতকাল রবিবার বিকেল ৪টার দিকে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালত-৩ এর বিচারক জাহিদুল ইসলাম তার এই রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত শুক্রবার দুপুরে নগরীর টিকাপাড়া বাসার রোড এলাকার ভাড়া বাসা থেকে শুভ্রাকে গ্রেফতার করে পুলিশ। মাতৃসদন থেকে চুরি হওয়া নবজাতকটি ওইদিন তার বাসা থেকে উদ্ধার করা হয়েছিল। এরপর শনিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

মামলাটির তদন্ত কর্মকর্তা নগরীর শাহ মখদুম থানার উপ-পরিদর্শক (এসআই) মতিয়ার রহমান জানান, গত শনিবার আদালতে শুভ্রার পাঁচদিনের রিমান্ডের আবেদন করা হয়েছিল। গতকাল রবিবার বিকেলে আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়। এ সময় আদালত তার তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে জিজ্ঞাসাবাদের জন্য বিকেলেই তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে থানায় নেওয়া হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন

নবজাতক চুরির মামলায় চিকিৎসকের স্ত্রী রিমান্ডে !

আপডেট সময় : ১২:১৪:৫৭ অপরাহ্ণ, সোমবার, ৩০ জানুয়ারি ২০১৭