সোমবার | ৯ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo নতুন প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা প্রয়োজন : প্রধান উপদেষ্টা Logo জীবননগরে বাবু খানরে নেতৃত্বে এক কিলোমিটারজুড়ে বিএনপির গণমিছিল Logo বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মাণে বিএনপির পক্ষে ভোট চাইলেন জাবি শিক্ষকরা Logo আগামীর রাষ্ট্র পরিচালনায় ন্যায় ও ইনসাফের অঙ্গীকার: কয়রায় জামায়াতের জনসমাবেশ Logo হাইমচরে ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের সমর্থনে বিশাল জনসভা Logo চাঁদপুর ৩ আসনে দাঁড়িপাল্লার প্রার্থী অ্যাডভোকেট শাহজাহান মিয়ার নির্বাচনী গনমিছিল Logo ফরিদগঞ্জে হাতপাখার সমর্থনে বিশাল সমাবেশ Logo প্রাথমিকে ট্যালেন্টপুল বৃত্তি পেল আব্দুল্লাহ আরিয়ান রাকিন Logo গাইবান্ধার ০৩ পলাশবাড়ী সাদুল্লাপুর নিষিদ্ধ আওয়ামী লীগ ভোটারদের ভূমিকা এমপি নির্বাচনে অনেকটাই ভাগ্য নির্ধারক হিসেবে দেখছেন নির্বাচন বিশ্লেষকরা  Logo চাঁদপুরে বাংলা ইশারা ভাষা দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

২০২১ সালের মধ্যে শিশুশ্রম বন্ধ

  • amzad khan
  • আপডেট সময় : ০২:৫৯:৩২ অপরাহ্ণ, বুধবার, ১৪ ডিসেম্বর ২০১৬
  • ৮৮২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু জানিয়েছেন, আগামী অর্থবছরের বাজেটে সুনির্দিষ্ট শিশু বাজেট পেলে ২০২১ সালের মধ্যে শিশুশ্রম বন্ধ করা সম্ভব হবে।

মঙ্গলবার দুপুরে রাজধানীর ফার্মগেটে একটি দৈনিকের কনফারেন্স হলে ‘ডোমেস্টিক ওয়ারর্কার্স প্রটেকশন অ্যান্ড ওয়েলফেয়ার পলিসি-২০১৫ বাস্তবায়ন’ শীর্ষক আয়োজিত আলোচনা সভায় তিনি একথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, দেশ ও সমাজের দারিদ্র্যতা দূর করতে পারলে এবং সুপরিকল্পিত শিশু বাজেট থাকলে দেশে শিশুশ্রম রোধ বা বন্ধ করা যাবে। এটি বাস্তবায়নের জন্য সরকার কাজ করে যাচ্ছে। ২০২১ সালে এর ফলাফল দেখতে পারবেন।

সবার সহযোগিতা কামনা করে তিনি আরো বলেন, সঠিক আইন প্রণয়ন, নাগরিক ঐক্যমত ও মিডিয়ার সহযোগিতা পেলে দেশের দারিদ্র্যতা দূর করার সঙ্গে সঙ্গে শিশুশ্রম রোধ করা সম্ভব হবে।

বৈঠকে বাংলাদেশ শিশু অধিকার ফোরামের ভাইস চেয়ারম্যান ইকবাল আহমেদের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন শ্রমজীবী শিশুদের শুভেচ্ছা দূত এনামুল হক।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নতুন প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা প্রয়োজন : প্রধান উপদেষ্টা

২০২১ সালের মধ্যে শিশুশ্রম বন্ধ

আপডেট সময় : ০২:৫৯:৩২ অপরাহ্ণ, বুধবার, ১৪ ডিসেম্বর ২০১৬