শুক্রবার | ১০ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন Logo কয়রায় ঝড়ে নৌকাডুবি, উদ্ধার অভিযান সমাপ্ত; নিখোঁজ দুই জেলের খোঁজ মেলেনি Logo চাঁদপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

গাজীপুরে নারীকে কুপিয়ে ও গলা কেটে হত্যা !

  • amzad khan
  • আপডেট সময় : ০২:২৯:৪৪ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৪ জানুয়ারি ২০১৭
  • ৮৪০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

গাজীপুর সিটি করপোরেশনের পশ্চিম জাঝড় এলাকায় হামিদা বেগম (৫৬) নামে এক নারীকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার ভোরে নিজের বাড়ির উঠানে তাকে হত্যা করা হয়।  নিহত হামিদা সিটি করপোরেশনের ৩২ নম্বর ওয়ার্ডের পশ্চিম জাঝড় এলাকার রুহুল আমীনের স্ত্রী।

পুলিশ জানায়, ফজরের নামাজ পড়ার জন্য ভোরে অজু করতে উঠানে টিউবওয়েলের কাছে যান হামিদা। এসময় সেখানে আগে থেকে ওঁৎ পেতে থাকা কেউ ধারালো অস্ত্র দিয়ে তাকে গলা কেটে ও কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। কিছুক্ষণ পর হামিদার মেয়ে হাসি আক্তারসহ বাড়ির ও আশপাশের লোকজন এসে তার লাশ দেখতে পান।

জয়দেবপুর থানার উপপরিদর্শক (এসআই) পরিমল বিশ্বাস জানান, হত্যার খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন

গাজীপুরে নারীকে কুপিয়ে ও গলা কেটে হত্যা !

আপডেট সময় : ০২:২৯:৪৪ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৪ জানুয়ারি ২০১৭