শনিবার | ৭ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo জাবিতে নির্বাচনী বিতর্ক, প্রতীকী গণভোটে সংস্কারের পক্ষে রায় Logo খুবিতে ‘নৈয়ায়িক ভয়েসক্রাফট’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo খুবিতে ‘রান ফর ফিউচার বাংলাদেশ’ কর্মসূচি অনুষ্ঠিত Logo প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির Logo দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে শিরোপা ডেভেলপমেন্ট সোসাইটির অগ্রযাত্রা Logo প্যাপিরাস পাঠাগারের উদ্যোগে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন Logo হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নে মোমবাতির প্রার্থী আহসান উল্লাহ দিনভর গণসংযোগ Logo হাল্ট প্রাইজ অ্যাট খুলনা ইউনিভার্সিটি-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত Logo চাঁদপুরে ইসলামী ছাত্র শিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, বর্ণাঢ্য র‍্যালিতে নেতাকর্মীদের ঢল Logo চাঁদপুর ল্যাবরেটরী স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

লক্ষ্মীপুরের রায়পুরে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী মো: সোহেল রানা নিহত !

  • আপডেট সময় : ০২:৩৯:৪৭ অপরাহ্ণ, বুধবার, ১১ জুলাই ২০১৮
  • ৭৭৩ বার পড়া হয়েছে

মু.ওয়াছীঊদ্দিন,লক্ষ্মীপুর প্রতিনিধিঃ-

লক্ষ্মীপুরের রায়পুরে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী মো: সোহেল রানা (প্রকাশ্যে সুরাইয়া সোহেল) নিহত হয়েছে । সে দেনায়েতপুর গ্রামের রায়পুর পৌরসভা অফিস সংলগ্ন সর্দার বাড়ির মৃত আবদুল মুনাফের ছেলে । রায়পুর – চাঁদপুর সড়কের সিংয়েরপুল নামক স্থানে আজ ভোররাতে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে । এসময় দুই পুলিশ কর্মকর্তাও আহত হন । পুলিশ ঘটনাস্থল থেকে ১টি এলজি, ৩ রাউন্ড গুলি , ৬ রাউন্ড গুলির খোসা, ৩’শ পিস ইয়াবা উদ্ধার করেছে ।
পুলিশ জানায় , গতকাল বিকেলে লক্ষ্মীপুরের ঝুমুর সিনেমা হল এলাকা থেকে পুলিশের তালিকাভূক্ত ২২ মামলার পলাতক আসামী সোহেল রানাকে গ্রেপ্তার করে । পরে তার দেখানো মতে রাত আনুমানিক ৩ টায় রায়পুর চাঁদপুর সড়কের সিংয়ের পুল এলাকার একটি পরিত্যক্ত ঘরে ইয়াবা উদ্ধারে পুলিশ অভিযানে গেলে সোহেলের সহপাঠিরা তাকে পুলিশের নিকট থেকে চিনিয়ে নেয়ার জন্য পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে । এসময় সোহেল পালিয়ে যাওয়ার চেষ্টাকালে তার সহপাঠিদের গুলিতে আহত হয় । পুলিশ গুলিবিদ্ধ আহত সোহেলকে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য সদর হাসপাতালে প্রেরন করে । পরে পুলিশ সদর হাসপাতালে আহত সোহেল নিয়ে আসলে ডাক্তার তাকে মৃত ঘোষনা করে ।
রায়পুর থানার অফিসার ইনচার্জ আজিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান , সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালালে , আতœরক্ষার্থে পুলিশ ও ৩ রাউন্ড ফাঁকা গুলি বর্ষন করে । এ সময় দুই পুলিশ কর্মকর্তাও আহত হন । তারা হলেন এস আই মোতাহার ও এস আই গোলাম মোস্তফা । তাদেরকে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে । নিহত সোহেলের বিরুদ্ধে রায়পুর ও চাঁদপুরের হাইমচরসহ অন্যান্য থানায়  মাদক, ডাকাতি, চাঁদাবাজি, নারী নির্যাতনসহ বিভিন্ন অপরাধে ২২ টি মামলা রয়েছে ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জাবিতে নির্বাচনী বিতর্ক, প্রতীকী গণভোটে সংস্কারের পক্ষে রায়

লক্ষ্মীপুরের রায়পুরে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী মো: সোহেল রানা নিহত !

আপডেট সময় : ০২:৩৯:৪৭ অপরাহ্ণ, বুধবার, ১১ জুলাই ২০১৮