শনিবার | ৭ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo জাবিতে নির্বাচনী বিতর্ক, প্রতীকী গণভোটে সংস্কারের পক্ষে রায় Logo খুবিতে ‘নৈয়ায়িক ভয়েসক্রাফট’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo খুবিতে ‘রান ফর ফিউচার বাংলাদেশ’ কর্মসূচি অনুষ্ঠিত Logo প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির Logo দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে শিরোপা ডেভেলপমেন্ট সোসাইটির অগ্রযাত্রা Logo প্যাপিরাস পাঠাগারের উদ্যোগে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন Logo হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নে মোমবাতির প্রার্থী আহসান উল্লাহ দিনভর গণসংযোগ Logo হাল্ট প্রাইজ অ্যাট খুলনা ইউনিভার্সিটি-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত Logo চাঁদপুরে ইসলামী ছাত্র শিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, বর্ণাঢ্য র‍্যালিতে নেতাকর্মীদের ঢল Logo চাঁদপুর ল্যাবরেটরী স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

নরসিংদীতে বন্দুকযুদ্ধে : ইদ্রিস নিহত

  • আপডেট সময় : ০১:০৩:৫৫ অপরাহ্ণ, শনিবার, ৩০ জুন ২০১৮
  • ৭৭৪ বার পড়া হয়েছে

নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীতে ডিবি পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে ইজিবাইক ছিনতাইকারী ও হত্যা মামলার আসামি ইদ্রিস মিয়া নিহত হয়েছে। শনিবার ভোর রাতে সদর উপজেলার মধ্য শিলমান্দী এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে ১টি বিদেশি পিস্তল ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। বন্দুকযুদ্ধে নিহত ইদ্রিস (২৮) কুড়িগ্রাম জেলার নাগেশ্বরির রাংগালিবসের আব্দুর রশিদের ছেলে।

গোয়েন্দা পুলিশ জানায়, রাতে নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল থেকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম ইদ্রিসকে আটক করে। আটকের পর সে গোয়েন্দা পুলিশের কাছে ৯টি হত্যাকান্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। পরে তাকে নিয়ে রাত ২টার দিকে এই চক্রের আরো সদস্যকে আটক ও অস্ত্র উদ্ধারে অভিযান চালায়। এসময় সময় সদর উপজেলার মধ্য শিলমান্দী আব্দুল্লাহ ডাইং এর পাশে পৌঁছলে তার সহযোগীরা তাকে ছিনিয়ে নেয়ার জন্য গোয়েন্দা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গোয়েন্দা পুলিশও তাদেরকে লক্ষ্য করে পাল্টা গুলি ছোড়ে। এতে ইদ্রিস গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়।  পুলিশের পাল্টা আক্রমনে টিকতে না পেড়ে ইদ্দিসের সহযোগরা  পালিয়ে যায়। এসময় ঘটনাস্থল থেকে ১টি বিদেশী পিস্তল ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এ ব্যাপারে গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) গাফফার বলেন, এই ঘটনায় পুলিশ বাদী হয়ে সদর মডেল থানায় ডাকাতি ও অস্ত্র আইনে পৃথক ৩টি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জাবিতে নির্বাচনী বিতর্ক, প্রতীকী গণভোটে সংস্কারের পক্ষে রায়

নরসিংদীতে বন্দুকযুদ্ধে : ইদ্রিস নিহত

আপডেট সময় : ০১:০৩:৫৫ অপরাহ্ণ, শনিবার, ৩০ জুন ২০১৮