রবিবার | ৮ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo জাবিতে নির্বাচনী বিতর্ক, প্রতীকী গণভোটে সংস্কারের পক্ষে রায় Logo খুবিতে ‘নৈয়ায়িক ভয়েসক্রাফট’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo খুবিতে ‘রান ফর ফিউচার বাংলাদেশ’ কর্মসূচি অনুষ্ঠিত Logo প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির Logo দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে শিরোপা ডেভেলপমেন্ট সোসাইটির অগ্রযাত্রা Logo প্যাপিরাস পাঠাগারের উদ্যোগে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন Logo হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নে মোমবাতির প্রার্থী আহসান উল্লাহ দিনভর গণসংযোগ Logo হাল্ট প্রাইজ অ্যাট খুলনা ইউনিভার্সিটি-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত Logo চাঁদপুরে ইসলামী ছাত্র শিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, বর্ণাঢ্য র‍্যালিতে নেতাকর্মীদের ঢল Logo চাঁদপুর ল্যাবরেটরী স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

নান্দাইল থানার ওসির কাছে চাঁদা দাবীতে চার ছাত্রলীগ নেতা আটক

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৮:১২:৫৬ অপরাহ্ণ, রবিবার, ২৪ জুন ২০১৮
  • ৭৬০ বার পড়া হয়েছে

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের নান্দাইল মডেল থানার অফিসার ইনর্চাজ মোঃ কামরুল ইসলাম মিয়া এর কাছে চাঁদা দাবীর অভিযোগে নান্দাইল উপজেলা চার ছাত্রলীগ নেতাকে আটক করা হয়েছে। রোববার দুপুরে উপজেলা ছাত্র লীগের সাবেক সহ-সভাপতি ও সাংগঠনিক সম্পাদক সহ চার জনকে আটক করা হয়। ময়মনসিংহ অতিরিক্ত পুলিশ সুপার (গৌরীপুর সার্কেল) সাখের হোসেন সিদ্দিকী জানান, নান্দাইল উপজেলা ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক ওহেদুল ইসলাম ফয়সাল রোববার সকালে ওসির সরকারি মুঠোফোনে ফোন করে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে। কয়েক দফা ফোন দিয়ে তা বাড়িয়ে ২ লাখ টাকা চাঁদা চায়। চাঁদা নেওয়ার জন্য থানায় পাঠানো হয় উপজেলা ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সহ-সভাপতি রাজু, সাংগঠনিক সম্পাদক রয়েল, সদস্য টিটু ও কর্মী কামরুলকে। পরে তাদেরকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি। এদিকে উপজেলা ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সধারণ সম্পাদক ওহেদুল ইসলাম ফয়সাল ওসির কাছে চাঁদা দাবির বিষয়টি অস্বীকার করেছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জাবিতে নির্বাচনী বিতর্ক, প্রতীকী গণভোটে সংস্কারের পক্ষে রায়

নান্দাইল থানার ওসির কাছে চাঁদা দাবীতে চার ছাত্রলীগ নেতা আটক

আপডেট সময় : ০৮:১২:৫৬ অপরাহ্ণ, রবিবার, ২৪ জুন ২০১৮