শনিবার | ৭ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo জাবিতে নির্বাচনী বিতর্ক, প্রতীকী গণভোটে সংস্কারের পক্ষে রায় Logo খুবিতে ‘নৈয়ায়িক ভয়েসক্রাফট’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo খুবিতে ‘রান ফর ফিউচার বাংলাদেশ’ কর্মসূচি অনুষ্ঠিত Logo প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির Logo দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে শিরোপা ডেভেলপমেন্ট সোসাইটির অগ্রযাত্রা Logo প্যাপিরাস পাঠাগারের উদ্যোগে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন Logo হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নে মোমবাতির প্রার্থী আহসান উল্লাহ দিনভর গণসংযোগ Logo হাল্ট প্রাইজ অ্যাট খুলনা ইউনিভার্সিটি-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত Logo চাঁদপুরে ইসলামী ছাত্র শিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, বর্ণাঢ্য র‍্যালিতে নেতাকর্মীদের ঢল Logo চাঁদপুর ল্যাবরেটরী স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

অস্ত্র-গুলিসহ ভুয়া ডিবি পুলিশের ৪ সদস্য গ্রেফতার !

  • আপডেট সময় : ০৪:০৬:৪৮ অপরাহ্ণ, মঙ্গলবার, ১২ জুন ২০১৮
  • ৭৪৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

রাজধানীর শাহআলী থানা এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র-গুলি ও মাইক্রোবাসসহ ভুয়া ডিবি পুলিশের ৪ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- মোঃ মতিয়ার রহমান (৩৮), মোঃ ফেরদৌস সরদার (৩৮), মোঃ ইসমাইল হোসেন (৪৫) ও মোঃ হাবিবুর রহমান (৪০)। গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ১ টি বিদেশী রিভলবার, ২ রাউন্ড গুলি, ১টি ডিবি জ্যাকেট, ১ জোড়া হ্যান্ডকাপ, ১টি ওয়ারলেস সেট, ১টি লাঠি  ও ১টি মাইক্রোবাস উদ্ধার করা হয়।

১১ জুন’১৮ সন্ধ্যা ছয়টার দিকে শাহআলীর নবাবের বাগ উত্তর পাড়া বেরিবাঁধ এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে ডিবি (পশ্চিম) বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী, পেশাদার খুনি দমন টিম।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা পেশাদার ডাকাত দলের সদস্য। তারা গ্রেফতারকৃত মতিয়ার রহমানের নেতৃত্বে মিরপুর বেরিবাঁধ এলাকায় ডিবি পুলিশ পরিচয় দিয়ে ছিনতাই করত। পবিত্র ঈদকে সামনে রেখে বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যক্তিদের টার্গেট করে নগদ অর্থসহ সর্বস্ব লুটে নেওয়ার পরিকল্পনা ছিল তাদের।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে শাহআলী থানায় মামলা রুজ হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জাবিতে নির্বাচনী বিতর্ক, প্রতীকী গণভোটে সংস্কারের পক্ষে রায়

অস্ত্র-গুলিসহ ভুয়া ডিবি পুলিশের ৪ সদস্য গ্রেফতার !

আপডেট সময় : ০৪:০৬:৪৮ অপরাহ্ণ, মঙ্গলবার, ১২ জুন ২০১৮