শনিবার | ৭ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo জাবিতে নির্বাচনী বিতর্ক, প্রতীকী গণভোটে সংস্কারের পক্ষে রায় Logo খুবিতে ‘নৈয়ায়িক ভয়েসক্রাফট’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo খুবিতে ‘রান ফর ফিউচার বাংলাদেশ’ কর্মসূচি অনুষ্ঠিত Logo প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির Logo দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে শিরোপা ডেভেলপমেন্ট সোসাইটির অগ্রযাত্রা Logo প্যাপিরাস পাঠাগারের উদ্যোগে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন Logo হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নে মোমবাতির প্রার্থী আহসান উল্লাহ দিনভর গণসংযোগ Logo হাল্ট প্রাইজ অ্যাট খুলনা ইউনিভার্সিটি-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত Logo চাঁদপুরে ইসলামী ছাত্র শিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, বর্ণাঢ্য র‍্যালিতে নেতাকর্মীদের ঢল Logo চাঁদপুর ল্যাবরেটরী স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

সাংবাদিকদের চাঁদাবাজির খবর দিলেন আরেক সাংবাদিক, গ্রেপ্তার ৪ !

  • আপডেট সময় : ১১:২৬:১৩ পূর্বাহ্ণ, সোমবার, ১১ জুন ২০১৮
  • ৭৬৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

গাজীপুরে সাংবাদিক পরিচয়ে হুমকি ও ভয় দেখিয়ে একটি খাবার হোটেলে টাকা দাবি করায় এক নারীসহ চার সাংবাদিককে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

শনিবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার হওয়া সাংবাদিকেরা হলেন কালের দহন পত্রিকার শুভ্রা বিশ্বাস (৪২), অপরাধ সন্ধানে পত্রিকার পিরোজপুর জেলার পশ্চিম রাজপাড়া এলাকার মো. সুমন হোসেন (২৬), প্রথম বার্তা পত্রিকার মো. মাহবুব আনছারী (৪৫) ও বর্তমান বাংলাদেশ ২৪ ডটকম অনলাইন পত্রিকার মো. মিজানুর রহমান (৪০)।

জয়দেবপুর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল মোত্তালিব জানান, শনিবা রাত সাড়ে ১১টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের বাদে কলমেশ্বর গণি রোডের ভূষির মিল এলাকার মনির হোটেল নামের একটি খাবারের রেস্টুরেন্টে একটি চক্রের নারীসহ চারজন সদস্য যান। এ সময় তারা নিজেদের সাংবাদিক হিসেবে পরিচয় দেন এবং প্রশাসন ও অফিস অ্যাসাইনম্যান্টের মিথ্যা কথা বলে হোটেলের নানা ছুতো ধরে নানাভাবে হুমকি দিয়ে ও ভয়ভীতি দেখিয়ে হেনস্তা করতে থাকেন। একপর্যায়ে ২০ হাজার টাকা দিলে হোটেলের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না বলে তারা জানান।

কিন্তু বিষয়টি জানাজানি হলে স্থানীয় আরেক সাংবাদিকই পুলিশকে খবরটি জানান।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই চারজনকে আটক করে। তাদের কাছ থেকে ক্যামেরা, বিভিন্ন পত্রিকা ও অনলাইন সংবাদ মাধ্যমের পরিচয়পত্র, কয়েকটি পত্রিকা, ব্যাগ ও মোবাইল সেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় হোটেল মালিক মনির হোসেন বাদী হয়ে জয়দেবপুর থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করেন।

পরে রোববার গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের জেলহাজতে পাঠানো হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জাবিতে নির্বাচনী বিতর্ক, প্রতীকী গণভোটে সংস্কারের পক্ষে রায়

সাংবাদিকদের চাঁদাবাজির খবর দিলেন আরেক সাংবাদিক, গ্রেপ্তার ৪ !

আপডেট সময় : ১১:২৬:১৩ পূর্বাহ্ণ, সোমবার, ১১ জুন ২০১৮