শুক্রবার | ১০ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন Logo কয়রায় ঝড়ে নৌকাডুবি, উদ্ধার অভিযান সমাপ্ত; নিখোঁজ দুই জেলের খোঁজ মেলেনি Logo চাঁদপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মামলায় সাংবাদিক নাজমুলের জামিন !

  • amzad khan
  • আপডেট সময় : ০৫:২২:১৪ অপরাহ্ণ, সোমবার, ২৩ জানুয়ারি ২০১৭
  • ৮৪৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ঢাকার আশুলিয়া থানায় দায়ের করা তথ্য ও যোগাযোগ প্রযুক্তির আইনের একটি মামলায় জামিন পেয়েছেন বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক নাজমুল হুদা।

সোমবার সকালে ঢাকায় অবস্থিত বাংলাদেশের একমাত্র সাইবার ট্রাইব্যুনালের বিচারক কে এম শামসুল আলম এ আদেশ দেন।

এর আগে, নাজমুল হুদার জামিন আবেদন করেন তার আইনজীবী তুহিন হাওলাদার। শুনানিতে তিনি বলেন, আশুলিয়ার শিল্পাঞ্চল এলাকার ঘটনায় মামলার করার কথা শিল্পাঞ্চল পুলিশের। কিন্তু তা না করে মামলা করেছে আশুলিয়া থানা পুলিশ। তাই এই মামলার পেছনে পুলিশের আলাদা কোনো উদ্দেশ্যে রয়েছে। তাছাড়া ঘটনা ২০ তারিখের হলেও মামলা করা হয় ২৪ তারিখে। এই বিলম্বের বিষয়ে মামলার এজহারেও কোনো বক্তব্য উল্লেখ নেই। অথচ এই মামলায় বিনা বিচারে সাংবাদিক নাজমুল এক মাস কারাগারে।

শুনানিতে তুহিন হাওলাদার আরও বলেন, মাননীয় আদালত, এইসব বিবেচনায় নিয়ে সাংবাদিক নাজমুল হুদাকে জামিন দিলে তিনি নিয়মিত হাজিরা দেবেন এবং জামিনের শর্ত ভঙ্গ করবেন না। এরপর আদালত তাকে এক লক্ষ টাকার মুচলেকায় জামিন প্রদান করেন।

প্রসঙ্গত, সাংবাদিক নাজমুল হুদার বিরুদ্ধে ৬টি মামলা রয়েছে। এর মধ্যে কেবল তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মামলায় তিনি জামিন পেয়েছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মামলায় সাংবাদিক নাজমুলের জামিন !

আপডেট সময় : ০৫:২২:১৪ অপরাহ্ণ, সোমবার, ২৩ জানুয়ারি ২০১৭