সোমবার | ২৩ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo জীবননগরে বাজার মনিটরিং অভিযান ৪ প্রতিষ্ঠানকে জরিমানা। Logo বিশ্ব চিন্তা দিবস ও স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতার জন্মদিনে আলোচনা সভা Logo অবৈধ বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু Logo জীবননগর বাঁকা গ্রামে বর্গা জমির কলা কাটা নিয়ে দ্বন্দ্ব বিএনপি কর্মীর মাথায় ইটের আঘাত, কানের অংশ বিচ্ছিন্ন Logo টরন্টোতে ফোবানার ৪০ বছর উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা Logo খুবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত Logo কয়রায় মৎস্য ঘের দখলের অভিযোগ, সংবাদ সম্মেলন Logo সাতক্ষীরার উপকূলে সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ মাছ আহরণ, মান্দারবাড়িয়ায় ২২ জেলে আটক Logo জীবননগরে রেললাইনের লোহার পাত ভেঙে ৪ ঘণ্টা ট্রেন চলাচলে বিঘ্ন Logo জীবননগরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

২০২০ সালের মধ্যে শক্তিশালী পুঁজিবাজার সৃষ্টি হবে !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:৪৭:০৯ পূর্বাহ্ণ, সোমবার, ২৩ জানুয়ারি ২০১৭
  • ৮১০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

২০২০ সালের মধ্যে দেশের পুঁজিবাজার শক্তিশালী হবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
তিনি বলেন, ‘২০২০ সালের মধ্যে দেশে একটি শক্তিশালী পুঁজিবাজার সৃষ্টি হবে। ওই সময়ে দেশের অর্থনীতিতে নতুন দিগন্ত উন্মোচিত হবে। মাত্র তিন বছর বাকি। এর মধ্যেই পুঁজিবাজার শক্তিশালী হবে বলে আমার বিশ্বাস। তখন পুঁজিবাজার থেকে আমরা বিভিন্ন বিনিয়োগে অর্থ নিতে পারব।’

গতকাল রোববার ধানমন্ডির মাইডাস সেন্টারে মাইডাস ইনভেস্টমেন্ট লিমিটেডের বাণিজ্যিক কার্যক্রমের উদ্বোধনকালে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘শক্তিশালী পুঁজিবাজার সৃষ্টিতে আমরা সঠিক পথেই চলছি। যদি আরো কিছু পরিবর্তন আমরা করতে পারি, তবে এ দশকে, মানে ২০২০ সালের মধ্যেই অনেকগুলো নতুন নতুন দিগন্ত উন্মোচিত হবে।’

আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘গত ২০ বছরে আমাদের দেশের প্রবৃদ্ধি ৬ শতাংশের নিচে নামেনি। এ রকম রেকর্ড খুব কম দেশেরই রয়েছে।’
মাইডাস সম্পর্কে অর্থমন্ত্রী বলেন, আশির দশকে এনজিও হিসেবে কার্যক্রম শুরু করেছিল মাইডাস। তখন বিদেশের আর্থিক সহযোগিতায় চলত এ প্রতিষ্ঠান। এখন মাইডাসের নিজস্ব সম্পত্তি রয়েছে। তারা এখন স্বাবলম্বী- এটা খুবই প্রশংসনীয়। ক্ষুদ্রঋণ বিতরণের ক্ষেত্রে দেশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে মাইডাস ফাইন্যান্স।

অনুষ্ঠানে মাইডাস ইনভেস্টমেন্ট লিমিটেডের চেয়ারম্যান রোকিয়া আফজাল রহমান বলেন, প্রতিষ্ঠার পর থেকেই মাইডাস ফাইন্যান্সিং লিমিটেড সফল উদ্যোক্তা সৃষ্টিতে নিরন্তর চেষ্টা চালিয়ে আসছে। ইতিমধ্যে এ যাত্রায় ১৬টি মাইলফলক অতিক্রম করেছে। সুদীর্ঘ ১৬ বছর ধরে উদ্যোক্তাদের প্রকৃত বন্ধু হিসেবে আর্থিক সেবা ও সহায়তা দিয়ে দেশের আর্থ-সামাজিক অবস্থার সুদৃঢ় কাঠামো বিনির্মাণে সক্রিয় ভূমিকা রেখেছে।

রোকিয়া আফজাল রহমান বলেন, এ অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বিনিয়োগ বৃদ্ধি ও উদ্যোক্তা সৃষ্টির আরেকটি কার্যকর ও জনপ্রিয় ক্ষেত্র পুঁজিবাজারে কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে মাইডাস ইনভেস্টমেন্ট লিমিটেডের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো।
প্রসঙ্গত, পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি মাইডাস ফাইন্যান্সিং লিমিটেডের একটি সাবসিডিয়ারি প্রতিষ্ঠান মাইডাস ইনভেস্টমেন্ট লিমিটেড। এই দুটো সংস্থারই চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন রোকিয়া আফজাল রহমান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জীবননগরে বাজার মনিটরিং অভিযান ৪ প্রতিষ্ঠানকে জরিমানা।

২০২০ সালের মধ্যে শক্তিশালী পুঁজিবাজার সৃষ্টি হবে !

আপডেট সময় : ১১:৪৭:০৯ পূর্বাহ্ণ, সোমবার, ২৩ জানুয়ারি ২০১৭