রবিবার | ৮ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo জাবিতে নির্বাচনী বিতর্ক, প্রতীকী গণভোটে সংস্কারের পক্ষে রায় Logo খুবিতে ‘নৈয়ায়িক ভয়েসক্রাফট’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo খুবিতে ‘রান ফর ফিউচার বাংলাদেশ’ কর্মসূচি অনুষ্ঠিত Logo প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির Logo দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে শিরোপা ডেভেলপমেন্ট সোসাইটির অগ্রযাত্রা Logo প্যাপিরাস পাঠাগারের উদ্যোগে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন Logo হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নে মোমবাতির প্রার্থী আহসান উল্লাহ দিনভর গণসংযোগ Logo হাল্ট প্রাইজ অ্যাট খুলনা ইউনিভার্সিটি-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত Logo চাঁদপুরে ইসলামী ছাত্র শিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, বর্ণাঢ্য র‍্যালিতে নেতাকর্মীদের ঢল Logo চাঁদপুর ল্যাবরেটরী স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

এবার মহেশপুর সীমান্ত থেকে ৮৮ লাখ টাকার সোনার বারসহ পাচারকারী আটক

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৮:২৪:৪৭ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি ২০১৮
  • ৭৫২ বার পড়া হয়েছে

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ৮৮ লাখ  টাকার সোনার বারসহ রাকিব হোসেন (২৩) নামে এক পাচারকারীকে আটক করেছে বিজিবি। আটক রাকিব হোসেন জীবননগর উপজেলার ধোপাখালি নতুনপাড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে। মঙ্গলবার সকাল নাড়ে ১০টার দিকে ৫৮ বিজিবির গয়াসপুর ক্যাম্পের টহল দল গোয়ালপাড়া নামক স্থান থেকে এই সোনা উদ্ধার করে। এক কেজি ৮’শ গ্রাম ওজনের উদ্ধারকৃত সোনার মধ্যে রয়েছে ৬টি সোনার বিস্কুট ও তিনটি সোনার বার। যার আনুমিানিক মুল্য ৮৮ লাখ টাকা। মঙ্গলবার বিকাল সাড়ে চারটার দিকে ঝিনাইদহের মহেশপুর উপজেলার খালিশপুর ৫৮ বিজিবির উপ-অধিনায়ক মেজর জসিম উদ্দীন এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান। মেজর জসিম উদ্দীন প্রেস ব্রিফিংয়ে জানান, খালিশপুর ৫৮ বর্ডারগার্ড ব্যাটালিয়নের অধীনস্থ গয়াশপুর বিওপি’র টহলদল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত পিলার ৬৮ থেকে এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে গোয়ালপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় মাঠ সংলগ্ন এলাকা থেকে সোনা চোরাচালানকারী মোঃ রাকিব হোসেনকে ০৬ টি সোনার বিস্কুট, ০৩ টি বারসহ আটক করে। আটককৃত সোনার বাজার মুল্য ৮৮ লাখ টাকা বলে মেজর জসিম জানান। আটককৃত পাচারকারীকে জীবননগর থানায় সোপর্দ ও জব্দ সোনা দর্শনা শুল্ক অফিসে জমা দেওয়া হবে বলে বিজিবি সুত্রে বলা হয়েছে। উল্লেখ্য, ঝিনাইদহের কোটচাঁদপুর-জীবননগর সড়কটি এখন সোনা চোরাচালানের গেটওয়ে হিসেবে ব্যবহৃত হচ্ছে। ইতিপর্বে মহেশপুরের পুরোন্দরপুর এলাকা থেকে ১২ কেজি সোনার বার ডাকাতির ঘটনা ঘটে। সোনারতরি নামে একটি পরিবহন থেকে এই সোনা ডাকাহি হয়। এ নিয়ে মহেশপুর থানার ওসি আহম্মেদ কবীরসহ ৯ পুলিশ ক্লোজড হন। পুলিশ প্রশাসনে তোলপাড় সৃষ্টি হয়। পুলিশ কোটচাঁদপুর থেকে ৩ কেজির কিছু বেশি সোনা উদ্ধার করে। এ ঘটনায় ৩ জনকে গ্রেফতরাও করা হয়। কিন্তু পর্দার আড়ালের খবর ভিন্ন। ৯ কেজি সোনা ভাগাভাগী হয়েছে এমন কথাও এখনো প্রচার আছে, কিন্তু কোন মহলই এ খবরের সত্যতা স্বীকার করেনি। অন্যদিকে ঝিনাইদহ শহরের উপ-শহরপাড়ার একটি ছাত্রাবাস থেকে গ্রেফতার করা হয় ফয়সালকে। তার কাছ থেকেও সোনা উদ্ধার হয় এমন কথা প্রচার হয়ে পড়ে। এই গুজবের মধ্যেই একযোগে বদলী হয় ডিবি পুলিশের একটি টিম। দুই বছর আগে কোটচাঁদপুর উপজেলায়ও সোনার বার উদ্ধারের ঘটনা ঘটে। এতে প্রমানিত হয় ওই সড়কটি এখন সোনা চোরাচালানের রুট হিসেবে ব্যবহৃত হচ্ছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জাবিতে নির্বাচনী বিতর্ক, প্রতীকী গণভোটে সংস্কারের পক্ষে রায়

এবার মহেশপুর সীমান্ত থেকে ৮৮ লাখ টাকার সোনার বারসহ পাচারকারী আটক

আপডেট সময় : ০৮:২৪:৪৭ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি ২০১৮