শনিবার | ৭ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo জাবিতে নির্বাচনী বিতর্ক, প্রতীকী গণভোটে সংস্কারের পক্ষে রায় Logo খুবিতে ‘নৈয়ায়িক ভয়েসক্রাফট’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo খুবিতে ‘রান ফর ফিউচার বাংলাদেশ’ কর্মসূচি অনুষ্ঠিত Logo প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির Logo দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে শিরোপা ডেভেলপমেন্ট সোসাইটির অগ্রযাত্রা Logo প্যাপিরাস পাঠাগারের উদ্যোগে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন Logo হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নে মোমবাতির প্রার্থী আহসান উল্লাহ দিনভর গণসংযোগ Logo হাল্ট প্রাইজ অ্যাট খুলনা ইউনিভার্সিটি-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত Logo চাঁদপুরে ইসলামী ছাত্র শিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, বর্ণাঢ্য র‍্যালিতে নেতাকর্মীদের ঢল Logo চাঁদপুর ল্যাবরেটরী স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

রাজধানীতে তিন জঙ্গি সদস্য গ্রেফতার জঙ্গিবাদী বই ও লিফলেট উদ্ধার !

  • আপডেট সময় : ১১:৪৯:১৫ পূর্বাহ্ণ, সোমবার, ১ জানুয়ারি ২০১৮
  • ৭৬৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

রাজধানীর বসুন্ধরা ও সবুজবাগ এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার-আল ইসলামের তিন সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১১) এর সদস্যরা। শনিবার মধ্যরাতে নগরীতে এই অভিযান চালায় র‌্যাব।
গ্রেফতারকৃতরা হচ্ছে- আহমদুল্লাহ পাটোয়ারি ওরফে ইমরান ওরফে ফরহাদ হোসাইন ওরফে সামিউল (২১), সিয়াম ওরফে জাবালে নূর ওরফে মোসাদ (২৪) ও মুফতি হোসাইন আহমেদ ওরফে বেলাল (৩২)। তাদের মধ্যে সিয়াম ওরফে জাবালে নূর ওরফে মোসাদ বেসরকারি বিশ্ববিদ্যালয় ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) কম্পিউটার সায়েন্স দ্বিতীয় বর্ষের ছাত্র।
গ্রেফতারের সময় তাদের কাছ থেকে জঙ্গিবাদের বই, লিফলেট ও জঙ্গি অর্থায়নের নগদ ২ লাখ টাকা উদ্ধার করা হয়েছে।
র‌্যাব-১১ এর উপ-অধিনায়ক মেজর আশিক বিল্লাহ বাসসকে এই তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। আহমদুল্লাহ পাটোয়ারি আনসার-আল ইসলামের ঢাকা দক্ষিণের সমন্বয়ক হিসেবে কাজ করে আসছিল। মুফতি হোসাইন আহমেদ মসজিতের ইমামতি করেন। এ সুবাদে দাওয়াতি কাজে মুফতি হোসাইন আহমেদকে সঙ্গে নিয়ে আহমদুল্লাহ বিভিন্ন স্থানে যেতেন।
তিনি আরও জানান, সিয়াম ওরফে জাবালে নূর ওরফে মোসাদ (২৪) রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বেসরকারি বিশ্ববিদ্যালয় ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) কম্পিউটার সায়েন্স দ্বিতীয় বর্ষের ছাত্র। আহমদুল্লাহর মাধ্যমে আনসার আল ইসলামে যোগদানের পর সে বসুন্ধরা এলাকায় দাওয়াতি কাজের দায়িত্ব পালন করে আসছিল। তার কাজ ছিল মূলত যুবক ও কিশোরদের জঙ্গিবাদে জড়ানো।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জাবিতে নির্বাচনী বিতর্ক, প্রতীকী গণভোটে সংস্কারের পক্ষে রায়

রাজধানীতে তিন জঙ্গি সদস্য গ্রেফতার জঙ্গিবাদী বই ও লিফলেট উদ্ধার !

আপডেট সময় : ১১:৪৯:১৫ পূর্বাহ্ণ, সোমবার, ১ জানুয়ারি ২০১৮