সোমবার | ৯ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে, আর অপশাসন ফিরবে না: প্রধান উপদেষ্টা Logo খুলনা-৬ আসনের নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা: কয়রায় এস এম মনিরুল হাসান বাপ্পির সমর্থনে বিশাল গণমিছিল Logo নির্বাচনের শেষ দিনে চাঁদপুরে ব্যাপক গণসংযোগ চরাঞ্চলবাসীর জীবনমান উন্নয়ন ও নিরাপদ চাঁদপুর গড়তে মোমবাতি মার্কায় ভোট দিন Logo পুরানবাজার ডিগ্রি কলেজে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান Logo খুবিতে হিট এটিএফ সাব-প্রজেক্ট প্রপোজাল রাইটিং শীর্ষক কর্মশালা Logo চাঁদপুরে হাতপাখা প্রতীকের প্রার্থী শেখ মুহাম্মাদ জয়নাল আবেদীনের নির্বাচনী জনসভা Logo ডিন’স অ্যাওয়ার্ড পেলেন খুবির জীব বিজ্ঞান স্কুলের ৭ শিক্ষার্থী Logo তালায় গরিব ও অসহায় বৃদ্ধাদের মাঝে শাড়ি বিতরণ Logo জীবননগরে বাবু খানরে নেতৃত্বে এক কিলোমিটারজুড়ে বিএনপির গণমিছিল Logo চাঁদপুর গ্রামার একাডেমিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

স্কুল পর্যায়ে কমিটি না করতে ছাত্রলীগকে নির্দেশ দিয়েছেন ওবায়দুল কাদের !

  • আপডেট সময় : ০১:০৮:৪০ অপরাহ্ণ, রবিবার, ২৪ ডিসেম্বর ২০১৭
  • ৭৬৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

স্কুল পর্যায়ে কমিটি না করতে ছাত্রলীগকে নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, ‘এখন ছাত্রলীগের স্কুল পর্যায়ের কমিটি করার দরকার নেই। কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের কমিটিগুলোকে আরও শক্তিশালী করতে হবে। অহেতুক সমালোচনা ডেকে আনার কোনো দরকার নেই।’
ওবায়দুল কাদের শনিবার বাংলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ ছাত্রলীগের উদ্যোগে বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
আওয়ামী লীগের সাধালণ সম্পাদক বলেন, স্কুল কমিটির ধারণাটা সঠিক হয়নি। কলেজ, বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি থাকবে, থাকতে হবে। কিছু কিছু বিশৃঙ্খলা যা ঘটে, সে ব্যাপারে ছাত্রলীগকে সতর্ক থাকতে হবে। এটা নির্বাচনের বছর। যেন কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে। কেউ কেউ অপকর্ম করবে আর সেটার দায় নেবে দল? সেটা হয় না। তাই বলি স্কুল পর্যায়ের কমিটি করার দরকার নেই।
ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগের সভাপতিত্বে সভায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন প্রমুখ বক্তব্য রাখেন।
রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচন নিয়ে বিএনপির নিজেদের মূল্যায়নই ঠিক নেই উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, তারা নির্বাচনে জিতলে বলে নির্বাচন কমিশনের ওপর তাদের আস্থা রয়েছে, আর হেরে গেলে বলে আস্থা নেই। তারা একেক জন একেক রকম কথা বলেন। তাদের কীভাবে টেনে তুলবে?
নির্বাচন কমিশনের প্রতি বিএনপি অনাস্থা প্রকাশের সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, কুমিল্লায় আস্থা ছিল, রংপুরে নেই। কেমনে আপনাদের টেনে তুলবে? আপনারা তো ২য়ও হন নাই। হয়ে গেলেন তৃতীয়। তৃতীয়কে টেনে তুলবে কিভাবে। নির্বাচন কমিশনের কী এটা দায়িত্ব? তাহলে তো আগামী নির্বাচনে তিনশত আসনই আপনাদের দিতে হবে নির্বাচন কমিশনের প্রতি আস্থা অর্জনের জন্য।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে, আর অপশাসন ফিরবে না: প্রধান উপদেষ্টা

স্কুল পর্যায়ে কমিটি না করতে ছাত্রলীগকে নির্দেশ দিয়েছেন ওবায়দুল কাদের !

আপডেট সময় : ০১:০৮:৪০ অপরাহ্ণ, রবিবার, ২৪ ডিসেম্বর ২০১৭