শনিবার | ১১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান Logo চাঁদপুরে বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ Logo চাঁদের চারপাশ ঘুরে পৃথিবীমুখী আর্টেমিস–২, সমুদ্রে অবতরণ Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন

সেলফি তুলতে সবাই ঠোঁট বাঁকা করেন কেন?

  • আপডেট সময় : ০১:২৬:০৭ অপরাহ্ণ, রবিবার, ১০ ডিসেম্বর ২০১৭
  • ৮৪২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বর্তমান সময়ের অন্যতম একটি ট্রেন্ড সেলফি তোলা। নানা অঙ্গভঙ্গির মাধ্যমে নিজের ছবি নিজে তুলে (সেলফি) থাকেন অনেকেই। তার পর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সেগুলো আপলোড করে থাকেন।

অনেক সময় দেখা যায় নারী-পুরুষেরা তাদের কোন কোন মুহূর্ত বা অবস্থান জানাতে বিশেষ মুখভঙ্গি করে সেলফি তোলেন। এর কারণ কী? সামাজিক বিদ্রোহ, নাকি সমাজ-সংসারের প্রতি ভেংচি? নাকি এর কোনটিই নয়! কেউ কি বলতে পারেন?

অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশেও জনপ্রিয়তার সঙ্গে সঙ্গে বাড়ছে সেলফি তোলার প্রতিযোগিতা। তাই ফেসবুকে সেলফির এই মুখভঙ্গি দেখে অনেকেই হয়তো বিরক্ত। কিন্তু কেউ ব্যাপারটি নিয়ে মাথা ঘামাচ্ছেন না!

এই বিশেষ মুখভঙ্গিটির কেতাবি নাম ‘পাউট’। মেরিয়াম-ওয়েবস্টার ডিকশনারির মতে— ‘to show displeasure by thrusting out the lips’। কিন্তু সেলফি তুলতে কেন এমন মুখভঙ্গি করতে হচ্ছে, সেটি ভাবার বিষয়। কী এমন ডিসপ্লেজার বা অসন্তোষের ঘটনা ঘটল যে, সেলফি তুলতে গেলেই এই মুখভঙ্গি করতে হবে?

শুধু নারীরা নন, কিছু পুরুষও এভাবে সেলফি তুলে আপলোড করেন। অনেকেই জানান, এটা একটা ট্রেন্ড।
কিন্তু ট্রেন্ডেরও তো একটা সৌন্দর্য থাকে। এর সৌন্দর্য কোথায়? নাকি বিকৃত মানসিকতার পরিচয়?

কেউ কেউ এই মুখভঙ্গিকে চুম্বনের মহড়া বলে মনে করেন। কারণ এই ভঙ্গিমায় ঠোঁট পূর্ণরূপে দৃশ্যমান হয়।

আবার অনেকে এই ভঙ্গিমাকে আকর্ষণীয় বলে মনে করেন। তবে মজার ব্যাপার হচ্ছে, এমন মুখভঙ্গি করা সেলফির নারীদের চেয়ে পুরুষরা স্বাভাবিক মুখভঙ্গির নারীদের পছন্দ করেন ৩৩ শতাংশ বেশি।

সব কারণকে ছাপিয়ে গেছে ‘ট্রেন্ড’। বিশেষ করে, টিনএজাররা চেন সিস্টেমে নকল করতে করতে এটাকেই ট্রেন্ড করে তুলেছে। ‘লুকিং হট’ই এখানে বিষয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান

সেলফি তুলতে সবাই ঠোঁট বাঁকা করেন কেন?

আপডেট সময় : ০১:২৬:০৭ অপরাহ্ণ, রবিবার, ১০ ডিসেম্বর ২০১৭