রবিবার | ২২ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত Logo কয়রায় মৎস্য ঘের দখলের অভিযোগ, সংবাদ সম্মেলন Logo সাতক্ষীরার উপকূলে সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ মাছ আহরণ, মান্দারবাড়িয়ায় ২২ জেলে আটক Logo জীবননগরে রেললাইনের লোহার পাত ভেঙে ৪ ঘণ্টা ট্রেন চলাচলে বিঘ্ন Logo জীবননগরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo সাতক্ষীরায় ব্র্যাক-এর উদ্যোগে জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত Logo ভাষা নিয়ে ভাসাভাসা কথা: ভাষা দিবস ও রাজনীতির ভাষা ড. মাহরুফ চৌধুরী Logo চাঁদপুর রোটারি ক্লাব ও ঢাকা সেন্ট্রালের উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে রমাদান উপহার বিতরণ Logo গাইবান্ধার সাদুল্যাপুরে  গণপিটুনিতে নিহত ২ Logo রমজানের প্রথম দিনে এতিমদের নিয়ে অ্যাড সেলিম আকবরের  ইফতার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

৩ মাস ধরে পঞ্চম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ, বৃদ্ধসহ আটক ৪

  • amzad khan
  • আপডেট সময় : ০৬:৪৯:৩১ অপরাহ্ণ, রবিবার, ১৯ নভেম্বর ২০১৭
  • ৮৫১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

প্রথমে চকোলেটের লোভ দেখিয়ে বাড়িতে ডেকে নিয়ে গিয়েছিল মধ্যবয়স্ক প্রতিবেশী। তারপর চার জন মিলে চালায় গণধর্ষণ।
গত তিন মাস ধরে ভয় দেখিয়ে চলতে থাকে এই নির্যাতন। ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের ভোপালে।

এখানেই শেষ নয়, প্রতিবার গণধর্ষণের পর ছোট্ট মেয়েটিকে ধর্ষকরা হুমকি দিত, কাউকে বললে ফল ভাল হবে না। শেষ পর্যন্ত গত বুধবার মাকে সব কথা বলে মেয়েটি। মা থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতেই চারজনকে গ্রেফতার করা হয়। ধৃতদের মধ্যে রয়েছে ৬৫ বছরের এক বৃদ্ধও।

ভোপালের জাহাঙ্গিরাবাদ থানার ওসি প্রীতম সিংহ ঠাকুর পিটিআইকে জানিয়েছেন, তিন মাস আগে পঞ্চম শ্রেণির সেই ছাত্রীকে চকোলেট দেওয়ার লোভ দেখিয়ে নিজের বাড়ি নিয়ে গিয়েছিল সুমন পাণ্ডে (৫০)। বাড়িতেই সেই প্রতিবেশী ও আরও তিন জন তাকে ধর্ষণ করে।
শেষ বার গণধর্ষণ করা হয়েছে চলতি মাসের ১২ তারিখ। চার অভিযুক্ত আপাতত বিচার বিভাগীয় হেফাজতে রয়েছে।

পুলিশ জানিয়েছে, আটককৃতদের নাম নানহু লাল, গোকুল পানওয়ালা, জ্ঞানেন্দ্র পাণ্ডে এবং সুমন পাণ্ডে। এর মধ্যে ৬৫ বছরের নানহু লাল পেশায় দারোয়ান, গোকুলের পানের দোকান, এবং জ্ঞানেন্দ্র গাড়ি চালক। অভিযুক্তদের বিরুদ্ধে গণধর্ষণ ও শিশুদের উপর যৌন নির্যাতন নিরোধ (পকসো) আইনে মামলা দায়ের করা হয়েছে।

উল্লেখ্য, নভেম্বর মাসেই ভোপালে কোচিং থেকে ফেরার পথে সিভিল সার্ভিস পরীক্ষার্থী এক কলেজ ছাত্রীকে গণধর্ষণের ঘটনা ঘটেছিল রাস্তার ধারে। হাবিবগঞ্জ রেল স্টেশনের কাছে সেই ঘটনার রেশ কাটতে না কাটতে ফের সামনে এল আরও এক ভয়াবহ নির্যাতনের ঘটনা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

৩ মাস ধরে পঞ্চম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ, বৃদ্ধসহ আটক ৪

আপডেট সময় : ০৬:৪৯:৩১ অপরাহ্ণ, রবিবার, ১৯ নভেম্বর ২০১৭