মঙ্গলবার | ২৪ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন Logo জীবননগরে বাজার মনিটরিং অভিযান ৪ প্রতিষ্ঠানকে জরিমানা। Logo বিশ্ব চিন্তা দিবস ও স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতার জন্মদিনে আলোচনা সভা Logo অবৈধ বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু Logo জীবননগর বাঁকা গ্রামে বর্গা জমির কলা কাটা নিয়ে দ্বন্দ্ব বিএনপি কর্মীর মাথায় ইটের আঘাত, কানের অংশ বিচ্ছিন্ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

আইফোনকে চ্যালেঞ্জ গুগল পিক্সেলের !

  • amzad khan
  • আপডেট সময় : ০১:০০:২৪ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০১৭
  • ৮২১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

স্মার্টফোন জগতে নিজের অবস্থানটা পাকাপোক্ত করতে মরিয়া গুগল। আর গুণগত মান দিয়ে এবার আইফোনকে চ্যালেঞ্জ ছুড়তে যাচ্ছে এই টেক জায়ান্ট।

বিশেষজ্ঞদের মতে, গুগলের ফোনগুলোর গুণগত মান রীতিমতো ঝড় তুলছে। প্রথম থেকে তেমনটাই দেখিয়ে আসছে তারা। নতুনভাবে বাজারে যে পিক্সেল ২ এবং পিক্সেল ২ এক্সএল আনা হয়েছে, তা নিঃসন্দেহে আইফোন ৮ এবং আইফোন ৮ প্লাসকে চ্যালেঞ্জ করতে সক্ষম।

এমনিতেই অ্যাপলের কোনো ফোন বাজারে আসার আগে থেকেই বহু নাটকীয়তা দেখা দেয়। আইফোন মানেই গুণগত মানে সেরা। বিশেষ করে এবাই আইফোনের দশম বর্ষপূর্তিতে আইফোন এক্স নিয়ে উত্তেজনার শেষ নেই। এটাকে কেন্দ্র করে আইফোন ৮ এবং আইফোন ৮ প্লাস নিয়েও কিন্তু আলোচনার কমতি নেই। সবদিক থেকে আইফোনের এই নতুন দুটি ফোনের আগমন প্রযুক্তি বিশ্বকে উত্তেজিত করে রেখেছিল বহু দিন।

অন্যদিকে, গুগলে আগেরবার যে পিক্সেল সিরিজ এনেছে, তার থেকে কিছু আপডেট দিয়ে বাজারে এনেছে নতুন দুই সংস্করণ।
তেমনটা আলোচনা হয়নি আইফোনের মতো। কিন্তু যে ফোন দুটি গুগল এনেছে, পারফরমেন্স বা ক্যামেরা বা অন্যান্য স্পেসিফিকেশনের দিক দিয়ে তা অ্যাপলকে শক্ত চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে।

কেউ চাইলেই সহজে বলে দিতে পারবেন না যে, পিক্সেলের চেয়ে আইফোন উত্তম। এটা প্রমাণ করতে যথেষ্ট ঘাম ঝরাতে হবে। কাজেই এই দুই ফোনের পক্ষে দুই দল ভক্ত এবং বিশেষজ্ঞদের দেখা মিলবে। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে যে ফোনগুলো বাজারে আসে, তাদের মধ্যে পিক্সেলের চেয়ে ভালো মানের ফোন আর নেই। গুণগত বিচারে আইফোন ৮ বা আইফোন ৮ প্লাস তো বটেই, আইফোন এক্স-কেও বিপদের মুখে ফেলে দেবে গুগল।

ক্যামেরা, পর্দা আর সফটওয়্যার অংশকে আরো অনেক বেশি শক্তিশালী করা হয়েছে। যদিও আগের পিক্সেল এবং পিক্সেল এক্সএল-এর সঙ্গে নতুন পিক্সেল ২ বা পিক্সেল ২ এক্সএল এর খুব বেশি পার্থক্য নেই। তবুও উন্নত হয়েছে অনেক। বিশেষ করে পর্দা আর ব্যাটারির শক্তিতে বড় পরিবর্তন আনা হয়েছে। তবে নতুনটাতে ৩.৫এমএম হেডফোন জ্যাক আর দেওয়া হয়নি। ইউএসবি-সি পোর্টেই চার্জিং এবং গান দুটির কাজই চলবে।

পিক্সেল ২ এসেছে ৫ ইঞ্চি সিনেম্যাটিক ১২৭এমএম ফুল এইচডি ডিসপ্লে নিয়ে। আর পিক্সেল ২এক্সএল-এ মিলবে ৬ ইঞ্চি কিউএইচডি পি-ওলেড ডিসপ্লে। এগুলোর নিরাপত্তা দেবে থ্রিডি কর্নিং গোরিলা গ্লাস। দুটিতেই অ্যান্ড্রয়েড ওরিও ৮.০.০ দেওয়া হয়েছে। আছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৩৫ এসওসি চিপসেট এবং ৪ জিবি র‍্যাম। পিক্সেল ২-তে ২৭০০এমএএইচ ব্যাটারি দেওয়া হলেও পিক্সেল ২ এক্সএল-এ দেওয়া হয়েছে ৩৫২০এমএএইচ ব্যাটারি।

দুটি ফোনেই পেছনে ১২.২ মেগাপিক্সেল এফ/১.৮ অ্যাপারচার ক্যামেরা যুক্ত হয়েছে। আর সমানে ৮ মেগাপিক্সেল এফ/২.৪ অ্যাপারচার ক্যামেরা। এগুলো অসাধারণ ছবি তুলতে পারে।

অথচ পিক্সেলের দাম কিন্তু আইফোনের তুলনায় খুব কম নয়। পিক্সেল ২ এবং পিক্সেল ২ প্লাসের দাম ৬৪৯-৮৪৯ ডলারের মধ্যে রয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা

আইফোনকে চ্যালেঞ্জ গুগল পিক্সেলের !

আপডেট সময় : ০১:০০:২৪ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০১৭