রবিবার | ২২ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত Logo কয়রায় মৎস্য ঘের দখলের অভিযোগ, সংবাদ সম্মেলন Logo সাতক্ষীরার উপকূলে সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ মাছ আহরণ, মান্দারবাড়িয়ায় ২২ জেলে আটক Logo জীবননগরে রেললাইনের লোহার পাত ভেঙে ৪ ঘণ্টা ট্রেন চলাচলে বিঘ্ন Logo জীবননগরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo সাতক্ষীরায় ব্র্যাক-এর উদ্যোগে জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত Logo ভাষা নিয়ে ভাসাভাসা কথা: ভাষা দিবস ও রাজনীতির ভাষা ড. মাহরুফ চৌধুরী Logo চাঁদপুর রোটারি ক্লাব ও ঢাকা সেন্ট্রালের উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে রমাদান উপহার বিতরণ Logo গাইবান্ধার সাদুল্যাপুরে  গণপিটুনিতে নিহত ২ Logo রমজানের প্রথম দিনে এতিমদের নিয়ে অ্যাড সেলিম আকবরের  ইফতার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

রোমে বাংলা স্কুলের উদ্বোধন !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:০৭:৩১ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৭ জানুয়ারি ২০১৭
  • ৮৬৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ইতালির রাজধানী রোমে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে ইতালীয়ান শিক্ষার পাশাপাশি বাংলা শিক্ষায় শিক্ষিত করার লক্ষে  বাংলা স্কুলের উদ্বোধন করা হয়েছে।

গত শনিবার স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টায় রোমের বিশিষ্টজনদের উপস্থিতিতে এ পাঠশালার যাত্রা শুরু হয়। ফিতা কেটে আনন্দ উৎসবের মধ্য দিয়ে এ বাংলা স্কুল উদ্বোধন করা হয়। মাতৃভাষা বাংলাকে জানতে, বুঝতে ইতালিতে বেড়ে উঠা শিশুদের জন্য এ স্কুল বিশেষ ভূমিকা রাখবে বলে স্কুলের শিক্ষকরা মনে করছেন।

প্রধান উপদেষ্টা হাবীব চৌধুরীর পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হাসান ইকবাল, বাংলাদেশ সমিতির সভাপতি মো. হাসানুজ্জামা জামান, বৃহত্তর ঢাকা সমিতির সভাপতি কাজী মনসুর আহমেদ শিপু, ইপিবিএ সভাপতি লায়লা শাহ, আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক আতিয়ার রসুল কিটন, মহিলা লীগ সভাপতি ইয়াসমিন আক্তার  রোজী, সাধারণ সম্পাদক নয়না আহমেদ, ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক  আব্দুর রসিদ, বিএনপি নেতা ইমদাদুল হক মৃধা, বিশিষ্ট সাংবাদিক খান রিপন, প্রবীন সাংবাদিক জমির হোসেন,মহিলা সংস্থার সভাপতি শান্তা সিকদার, সিনিয়র সহসভাপতি সানজিদা আহমেদ,  মামুন শেখসহ বিভিন্ন শ্রেশি পেশার মানুষ। এসময় অন্যদের মধ্যে বক্তব্য দেন স্কুলের শিক্ষক মৌসুমী মৃধা, নাসরিন আক্তার।

অনুষ্ঠানে বক্তারা বলেন- অভিভাবকরা ব্যস্ততার কারণে ছেলে মেয়েদেরকে সঠিকভাবে দেখাশোনা করতে পারছে না। তাই দুর্ভাগ্যবসত তারা বাংলায় লিখতে ও পড়তে পারছে না। ফলে মাতৃভাষা হওয়া সত্ত্বেও আপন করে নিতে পারছে না উঠতি বয়সের শিশুকিশোররা। উপযুক্ত সময়ে সঠিক বাংলা শিক্ষা দিতে না পারলে এক সময় এই ভাষা তাদের জন্য এক অপরিচিত ভাষায় রূপ নেবে। এতে আমাদের কষ্টে অর্জিত ভাষা অপমানিত হবে।

বিদ্যালয়ের প্রধান উদ্যেক্তা বাংলাদেশ সমিতির সাবেক সভাপতি নুরে আলম সিদ্দীকী বাচ্চু বলেন, প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্ম বাংলা ভাষা প্রায় ভুলতে বসেছে। তাই বাংলা পাঠশালা নতুন প্রজন্মকে মাতৃভাষা বাংলা, ধর্মীয় শিক্ষার পাশাপাশি ইতালি ভাষার চর্চায় এ পাঠশালা চালু করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

রোমে বাংলা স্কুলের উদ্বোধন !

আপডেট সময় : ১২:০৭:৩১ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৭ জানুয়ারি ২০১৭