শনিবার | ১১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান Logo চাঁদপুরে বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ Logo চাঁদের চারপাশ ঘুরে পৃথিবীমুখী আর্টেমিস–২, সমুদ্রে অবতরণ Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন

রাজধানীর মিরপুরে কলেজ ছাত্রের মৃত্যু ,ক্রিকেট খেলাকে কেন্দ্র করে !

  • amzad khan
  • আপডেট সময় : ০১:০৫:৫৬ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০১৭
  • ৮২৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ক্রিকেট খেলাকে কেন্দ্র করে রাজধানীর মিরপুরে ছুরিকাঘাতে আহত কলেজ ছাত্র মাহিন হাওলাদার (১৭) চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেছেন। সোমবার রাতে তার মৃত্যু হয়
গত ৫ অক্টোবর আহত হওয়ার পর তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।

মুন্সিগঞ্জ টঙ্গিবাড়ি উপজেলার পুড়াগ্রাম এলাকার মানিক হাওলাদারের ছেলে মাহিন। বর্তমানে পরিবারের সঙ্গে মিরপুরে থাকতো। স্থানীয় একটি কলেজের উচ্চ মাধ্যমিক ১ম বর্ষের ছাত্র ছিলো সে।

নিহত মাহিনের মামা আক্তার হোসেন জানান, গত ৩ অক্টোবর মিরপুর এলাকার একটি মাঠে বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলে মাহিন। তখন খেলা নিয়ে বন্ধুদের সঙ্গে তার ঝগড়া হয়। এরই জের ধরে ৫ অক্টোবর রাত ১০টার দিকে মিরপুর ৬ নম্বর এলাকার চলন্তিকা মোড়ে বন্ধু সজিব, শিমুল, ইমনসহ আরো কয়েকজন মাহিনকে রড ও চাপাতি দিয়ে কুপিয়ে আহত করে।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির জানান, ঘটনার পরপরই মাহিনের স্বজনরা একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। ইমন নামের একজনকে গ্রেফতারও করা হয়। যেহেতু মাহিনের মৃত্যু হয়েছে তাই ওই মামলাটিই এখন হত্যা মামলা হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান

রাজধানীর মিরপুরে কলেজ ছাত্রের মৃত্যু ,ক্রিকেট খেলাকে কেন্দ্র করে !

আপডেট সময় : ০১:০৫:৫৬ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০১৭