শুক্রবার | ১০ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন Logo কয়রায় ঝড়ে নৌকাডুবি, উদ্ধার অভিযান সমাপ্ত; নিখোঁজ দুই জেলের খোঁজ মেলেনি Logo চাঁদপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

বরিশালে ৫০ কেজি ওজনের কচ্ছপ উদ্ধার !

  • amzad khan
  • আপডেট সময় : ০৬:৫২:৪৩ অপরাহ্ণ, রবিবার, ১৫ জানুয়ারি ২০১৭
  • ৮৪৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বরিশালে পাঁচারকালে প্রায় ৫০ কেজি ওজনের একটি কচ্ছপ উদ্ধার করেছে কোস্টগার্ড। রবিবার বেলা ১২টার দিকে কোস্টগার্ডের একটি টহল দল বরিশালের কীর্তনখোলা নদীর দপদপিয়া পয়েন্ট থেকে বস্তা ভর্তি অবস্থায় এই বিরল প্রজাতির কচ্ছপটি উদ্ধার করে। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি তারা।

বরিশাল কোস্টগার্ডের চিফ পেটি অফিসার মো. আনিচুর রহমান জানান, “কীর্তনখোলা নদীতে টহল দেয়ার সময় একটি সন্দেহভাজন ট্রলার দেখে তাদের সন্দেহ হয়। এ সময় তারা ট্রলারটিকে ধাওয়া করেন। পরে ওই ট্রলারের লোকজন কীর্তনখোলা নদীর দপদপিয়া পয়েন্টে নদীর তীরে বস্তা ভর্তি অবস্থায় কচ্ছপটি ফেলে রেখে পালিয়ে যায়। এ সময় তারা বিশালাকার কচ্ছপটি উদ্ধার করেন। যার ওজন প্রায় ৫০ কেজি এবং মূল্য আনুমানিক ৫০ হাজার টাকা। কচ্ছপ নিয়ে ট্রলারটি বরিশাল থেকে ঝালকাঠীর দিকে যাচ্ছিলো। “

কোস্টগার্ডের চিফ পেটি অফিসার মো. আনিচুর রহমান জানান, “বন বিভাগের পরামর্শে দুপুর আড়াইটার দিকে বিরল কচ্ছপটি কীর্তনখোলা নদীর কালিজিরা মোহনায় অবমুক্ত করা হয়েছে। “

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন

বরিশালে ৫০ কেজি ওজনের কচ্ছপ উদ্ধার !

আপডেট সময় : ০৬:৫২:৪৩ অপরাহ্ণ, রবিবার, ১৫ জানুয়ারি ২০১৭