শনিবার | ১১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান Logo চাঁদপুরে বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ Logo চাঁদের চারপাশ ঘুরে পৃথিবীমুখী আর্টেমিস–২, সমুদ্রে অবতরণ Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন

রাজশাহী নগরীতে কমিউনিটি সেন্টারে অগ্নিকাণ্ড !

  • amzad khan
  • আপডেট সময় : ০১:৩৪:৪৮ অপরাহ্ণ, রবিবার, ১৫ অক্টোবর ২০১৭
  • ৮২৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

রাজশাহী মহানগরীর সাহেববাজার এলাকায় অবস্থিত ‘মুনলাইট গার্ডেন’ নামে একটি কমিউনিটি সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার সকাল সাড়ে ৯টার দিকে আগুনের সূত্রপাত হয়।
পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কোন হতাহতের ঘটনা ঘটেনি। তবে এতে প্রায় দুই কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক এমএ মান্নান।

তিনি বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে কমিউনিটি সেন্টারের নিচতলায় আগুনের সূত্রপাত হয়। পরে আগুন পুরো ভবনে ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে আসার আগেই কমিউনিটি সেন্টারটির ভেতরের সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় দুই কোটি টাকা।

এ ব্যাপারে রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক আহসানুল কবির জানান, কমিউনিটি সেন্টারটিতে অগ্নিনির্বাপণের কোন ব্যবস্থা ছিল না। আশপাশে পর্যাপ্ত পানির উৎসও নেই।
পদ্মা নদী থেকে পানির সরবরাহ করে আগুন নিয়ন্ত্রণ করতে বেশ বেগ পেতে হয়েছে।

তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ করেছে। তবে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান

রাজশাহী নগরীতে কমিউনিটি সেন্টারে অগ্নিকাণ্ড !

আপডেট সময় : ০১:৩৪:৪৮ অপরাহ্ণ, রবিবার, ১৫ অক্টোবর ২০১৭