বুধবার | ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

রাজধানীর মতিঝিলে নটর ডেম কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা !

  • amzad khan
  • আপডেট সময় : ০১:৩২:০০ অপরাহ্ণ, রবিবার, ১৫ অক্টোবর ২০১৭
  • ৮২৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

রাজধানীর মতিঝিলে নটর ডেম কলেজের শিক্ষার্থী দীপন চন্দ্র শীল (১৮) আত্মহত্যা করেছেন। গতকাল শনিবার দুপুরে গোপীবাগ আরকে মিশন রোডের চতুর্থ লেনের বাসায় এ ঘটনা ঘটে।

দীপনের গ্রামের বাড়ি গাজীপুরের কালিগঞ্জে। তার বাবা প্রেমানন্দ শীল সেলুনে কাজ করেন।

মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) ওয়াহিদুজ্জামান জানান, গোপীবাগের ওই বাসার একটি মেসে দীপনসহ তিন বন্ধু থাকতেন।

বন্ধু দীপ্ত মোহন দাসের বরাত দিয়ে এসআই জানান, দীপন নটর ডেম কলেজ থেকে এবার এইচএসসি পাশ করেছেন। মেডিকেলে ভর্তি পরীক্ষা দিয়ে কোনো কলেজে ভর্তির সুযোগ পাননি। এরপর থেকে তার মধ্যে হতাশা বিরাজ করছিল।

শনিবার সকালে দীপ্ত ও তার অপর বন্ধু বুয়েটে পরীক্ষা দিতে যান। দুপুর একটার দিকে দীপ্ত ও তার বন্ধু বাসায় ফিরে দেখেন ভেতর থেকে দরজা বন্ধ। অনেক ডাকাডাকি করলেও কোনো সাড়া-শব্দ পাওয়া যায়নি।

এক পর্যায়ে জানালা দিয়ে উকি দিয়ে তারা দেখেন, দীপন ফ্যানের সঙ্গে ঝুলছে। খবর পেয়ে দীপনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

রাজধানীর মতিঝিলে নটর ডেম কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা !

আপডেট সময় : ০১:৩২:০০ অপরাহ্ণ, রবিবার, ১৫ অক্টোবর ২০১৭