শুক্রবার | ১০ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন Logo কয়রায় ঝড়ে নৌকাডুবি, উদ্ধার অভিযান সমাপ্ত; নিখোঁজ দুই জেলের খোঁজ মেলেনি Logo চাঁদপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

রাজশাহীতে আগুনে এক বৃদ্ধার মৃত্যু!

  • amzad khan
  • আপডেট সময় : ০৬:৪৬:৪৭ অপরাহ্ণ, রবিবার, ১৫ জানুয়ারি ২০১৭
  • ৮৩৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

রাজশাহীর দুর্গাপুর উপজেলায় আগুনে দগ্ধ হয়ে লাবন্য প্রভা (৮৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।গত শনিবার রাত দেড়টার দিকে উপজেলার কয়ামাজমপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধা ওই গ্রামের মৃত নিরঞ্জন কুমারের স্ত্রী।

দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান জানান, রাতে ওই বৃদ্ধা ঘুমিয়ে ছিলেন। রাত দেড়টার দিকে ওই ঘরে আগুন লাগে। এ সময় কেউ কিছু বুঝে ওঠার আগেই তিনি আগুনে দগ্ধ হয়ে মারা যান। পরে খবর পেয়ে রাতেই পুঠিয়া থেকে দমকল বাহিনীর একটি দল গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। রবিবার সকালে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) পাঠায়। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছিল তা জানা যায়নি। এ ঘটনায় অন্য কেউ আহত হননি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। থানায় একটি মামালা দায়েরেরও প্রস্তুতি চলছে।

তিনি আরও জানান, শীতে আগুনের তাপ নেওয়ার জন্য আগুন জ্বালানো হয়েছিল এমন কোনো আলামত তারা পাননি। ফলে বিষয়টি রহস্যজনক। তবে তদন্তের স্বার্থে তিনি এনিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন

রাজশাহীতে আগুনে এক বৃদ্ধার মৃত্যু!

আপডেট সময় : ০৬:৪৬:৪৭ অপরাহ্ণ, রবিবার, ১৫ জানুয়ারি ২০১৭