সোমবার | ২৩ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন Logo জীবননগরে বাজার মনিটরিং অভিযান ৪ প্রতিষ্ঠানকে জরিমানা। Logo বিশ্ব চিন্তা দিবস ও স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতার জন্মদিনে আলোচনা সভা Logo অবৈধ বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু Logo জীবননগর বাঁকা গ্রামে বর্গা জমির কলা কাটা নিয়ে দ্বন্দ্ব বিএনপি কর্মীর মাথায় ইটের আঘাত, কানের অংশ বিচ্ছিন্ন Logo টরন্টোতে ফোবানার ৪০ বছর উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা Logo খুবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় নিহত দুই ব্যাংক কর্মকর্তার দাফন সম্পন্ন

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৮:১৫:০০ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০১৭
  • ৮২১ বার পড়া হয়েছে

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত শাহজালাল ইসলামী ব্যাংকের দুই কর্মকর্তাকে বৃহস্পতিবার বেদনাবিধুর পরিবেশে দাফন করা হয়েছে। নিহতদের বাড়িতে শোকের ছায়া নেমে আসে। অল্প বয়সে অকালে মৃত্যুর কারণে শোকে বাকরুদ্ধ হয়ে পড়ে আত্মীয় স্বজন ও পরিবারের সদস্যরা। শাহজালাল ইসলামী ব্যাংকের হাটগোপালপুর শাখার ম্যানেজার আব্দুল মালেককে দীঘিরপাড় গ্রামের পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। অন্যদিকে বুধবার রাতেই একই ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ অফিসার জুবায়ের আলমের লাশ পৌছে যায় তার গ্রামের বাড়ি সাতক্ষিরায়। দুপুরে জানাজা শেষে মৃতদেহ আশাশুনী উপজেলার বাকচার গ্রামে দাফন করা হয়। শাহজালাল ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা দুই জানাজা অনুষ্ঠানে শরীক হোন। উল্লেখ্য উপজেলার পাঁচমাইল এলাকায় মাহেন্দ্র ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে জুবায়ের আলম (৩০) ও আব্দুল মালেক (৪২) নামে দুই ব্যাংক কর্মকর্তা নিহত হন। এ ঘটনায় আরও ৮ জন আহত হন। বুধবার রাত সাড়ে ৮ টার দিকে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

এদিকে সদর উপজেলার দীঘিরপাড় গ্রামের আহম্মদ আলীর ছেলে নিহত আব্দুল মালেক শাহজালাল ইসলামী ব্যাংক হাটগোপালপুর শাখার ম্যানেজার ও জুবায়ের আলম একই ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ অফিসার ও সাতক্ষিরার আশাশুনী উপজেলার বাকচার গ্রামের আব্দুল হান্নানের ছেলে। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ জানান, রাতে হাটগোপালপুর থেকে মাহেন্দ্রযোগে ১০ জন যাত্রী ঝিনাইদহে আসছিলেন। মাহেন্দ্রটি পাঁচ মাইল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় ঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুরের হাসান, হরিশংকরপুর গ্রামের মুকুল ও ঝিনাইদহ শহরের মহিলা কলেজ পাড়ার কামরুল ইসলাম ও মাহেন্দ্র চালকসহ ৮ যাত্রী আহত হন। খবর পেয়ে ঝিনাইদহ ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জুবায়েরকে মৃত ঘোষণা করেন। এদিকে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত সাড়ে ১২ টার দিকে ব্যাংকের ম্যানেজার আব্দুল মালেক মারা যান। বৃহস্পতিবার বেদনাবিধুর পরিবেশে দুই ব্যাংক কর্মকর্তাকে তাদের নিজ নিজ গ্রামে দাফন করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় নিহত দুই ব্যাংক কর্মকর্তার দাফন সম্পন্ন

আপডেট সময় : ০৮:১৫:০০ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০১৭