শুক্রবার | ১০ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন Logo কয়রায় ঝড়ে নৌকাডুবি, উদ্ধার অভিযান সমাপ্ত; নিখোঁজ দুই জেলের খোঁজ মেলেনি Logo চাঁদপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

শাবির হলে অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধার

  • amzad khan
  • আপডেট সময় : ১২:০১:১৩ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০১৬
  • ৮৮১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) বিভিন্ন হলে তল্লাশি চালিয়ে দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

রোববার দিবাগত মধ্যরাত থেকে ৩টা পর্যন্ত এ তল্লাশি চালানো হয়।

শাবির শাহপরান হলের প্রভোস্ট শাহেদুল হোসাইন বলেন, ‘হলগুলোতে বহিরাগত রয়েছে এমন তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। অভিযানে শাহপরান হল থেকে ৪৩টি জিআই পাইপ ও ১৪টি দা উদ্ধার করা হয়েছে। তবে বহিরাগত কাউকে পাওয়া যায়নি।

তিনি আরো বলেন, শাহপরান হলের ৪২৬ নম্বর কক্ষ থেকে সবচেয়ে বেশি অস্ত্র পাওয়া গেছে। পরে ওই কক্ষটি সিলগালা করে দেওয়া হয়।

শাবির বঙ্গবন্ধু হলের প্রভোস্ট অধ্যাপক হাসান জাকিরুল ইসলাম বলেন, ‘শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থেই এ ধরনের অভিযান চালানো হয়েছে।’

নগরীর জালালাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) আক্তার হোসেন বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসনের আহ্বানে পুলিশ অভিযান চালিয়েছে। কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।’

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন

শাবির হলে অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধার

আপডেট সময় : ১২:০১:১৩ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০১৬