শনিবার | ১১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান Logo চাঁদপুরে বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ Logo চাঁদের চারপাশ ঘুরে পৃথিবীমুখী আর্টেমিস–২, সমুদ্রে অবতরণ Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন

রাজধানীর গেণ্ডারিয়ায় স্বামীর ছোড়া এসিডে ঝলসে গেলেন স্ত্রী ও শাশুড়ি !

  • amzad khan
  • আপডেট সময় : ০৫:১৯:৫৪ অপরাহ্ণ, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০১৭
  • ৮২০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

রাজধানীর গেণ্ডারিয়ায় চার তলা ভবনের একটি কক্ষে মাদকাসক্ত স্বামী বেলালের ছুড়ে মারা এসিডে ঝলসে গেছেন স্ত্রী রোজিনা বেগম (৩০) ও তার মা পারভীন বেগম (৪৬)। আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে।
সোমবার রাতে গেণ্ডারিয়ার কোম্পানীগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।

রোজিনার পারিবারিক সূত্রে জানা যায়, রোজিনার স্বামী বেলাল উদ্দিন জিকু রাত ১০টার দিকে জানালা দিয়ে এসিড নিক্ষেপ করে। এসময় মা খাটে শুয়েছিল এবং রোজিনা পাশে বসে ছিল। এই ঘটনায় তাদের মুখসহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়।

১২ বছর ধরে রোজিনা এবং বেলাল সংসার করে আসছিল। টাকা-পয়সা নিয়ে প্রায় সময়ই বেলাল রোজিনার ওপর নির্যাতন করতো। পারিবারিক কলহের জের ধরেই বেলাল এই কাজ করছে বলে মনে হচ্ছে।

গেণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মাহবুব আলম বলেন, কোম্পানীগঞ্জ এলাকায় এসিড নিক্ষেপে মা-মেয়ে দগ্ধ হয়েছে শুনেছি। পুলিশ ঘটনাস্থলে গিয়ে খোঁজখবর নিচ্ছে।

ঢামেক বার্ন ইউনিটের জরুরি বিভাগের একটি সূত্র জানায়, পারভীনের ৬ শতাংশ ও তার মেয়ে রোজিনার ১৫ শতাংশ ঝলসে গেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান

রাজধানীর গেণ্ডারিয়ায় স্বামীর ছোড়া এসিডে ঝলসে গেলেন স্ত্রী ও শাশুড়ি !

আপডেট সময় : ০৫:১৯:৫৪ অপরাহ্ণ, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০১৭