বুধবার | ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

হার্ট সুস্থ রাখার চারটি সহজ উপায় !

  • amzad khan
  • আপডেট সময় : ০৪:৩৪:১০ অপরাহ্ণ, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০১৭
  • ৮১১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

চিকিৎসকের কাছে গেলেই তারা সব সময় হার্ট সুস্থ রাখার পরামর্শ দেন। এটা করুন, সেটা করুন, কত পরামর্শ।
কিন্তু রোজকার ইঁদুর দৌড়ের মাঝখানে হার্টের দিকে নজর দেয়ার সময় কোথায়? কিন্তু জানেন কি? বাড়িতে থেকেই আপনি রোজকার কাজের মধ্যে নিতে পারেন হৃদয়ের যত্ন? আজ ওয়ার্ল্ড হার্ট ডে-তে জেনে নিন তারই কয়েকটা উপায়।

শরীরচর্চা:

হাতে সময় খুব কম। কিন্তু নিজের হার্টের জন্য না হয় দিনে ৩০ মিনিট রাখলেনই। কাজের ফাঁকে অন্তত ৩০ মিনিট শরীরচর্চা করুন। সেটা হতে পারে হাঁটা, হতে পারে সিঁড়ি দিয়ে ওঠানামা করা, জিম করা বা অন্য কিছু। আলাদা করে সময় পাচ্ছেন না? তাহলে সবচেয়ে সহজ উপায় অফিসে ওঠার সময় সিঁড়ি ব্যবহার করুন। এড়িয়ে যান লিফ্ট। এতে আপনার ফিটনেস বাড়বে।

ধূমপান ছাড়ুন:

চেইন স্মোকারদের জন্য এটা বেশ কষ্টসাধ্য ব্যাপার, তাতে সন্দেহ নেই। আজ বললে আজই সিগারেট ছাড়া সম্ভব নয়। কিন্তু চেষ্টা তো করাই যায়। প্রথমে সিগারেটের সংখ্যা কমানোর চেষ্টা করুন। তারপর ছেড়ে দিন। এতে দেহে কোলেস্টেরলের মধ্যে সমতা থাকে। শুধু তাই নয়, হার্টবিট ও রক্তচাপ ঠিক রাখতে সাহায্য করে।

পরিমিত অ্যালকোহল:

অ্যালকোহল থেকে সম্পূর্ণ দূরে থাকুন, এমন কথা কেউ বলছে না। অ্যালকোহল নিন, তবে পরিমিত। বেশি মাত্রায় অ্যালকোহল রক্তে ট্রাইগ্লিসারাইডের মাত্রা বাড়িয়ে দেয়। হার্টের যে কোনও সমস্যা তৈরি করে এই ট্রাইগ্লিসারাইড।

স্বাস্থ্যের জন্য উপকারী, এমন খাবার খান:

শরীরের জন্য যা উপকারী, সেই খাবার খান। প্রয়োজনে ডায়েট মেনে চলুন। মাংস ও দুগ্ধজাত দ্রব্য কোলেস্টেরল লেভেল বাড়িয়ে দেয়। এর ফলে হার্ট অ্যাটাকের সম্ভাবনা বাড়ে। ফল, বিন, শাকসবজি, ওটস স্বাস্থ্যের পক্ষে ভালো। এগুলো খাওয়ার চেষ্টা করুন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

হার্ট সুস্থ রাখার চারটি সহজ উপায় !

আপডেট সময় : ০৪:৩৪:১০ অপরাহ্ণ, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০১৭