রবিবার | ২২ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত Logo কয়রায় মৎস্য ঘের দখলের অভিযোগ, সংবাদ সম্মেলন Logo সাতক্ষীরার উপকূলে সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ মাছ আহরণ, মান্দারবাড়িয়ায় ২২ জেলে আটক Logo জীবননগরে রেললাইনের লোহার পাত ভেঙে ৪ ঘণ্টা ট্রেন চলাচলে বিঘ্ন Logo জীবননগরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo সাতক্ষীরায় ব্র্যাক-এর উদ্যোগে জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত Logo ভাষা নিয়ে ভাসাভাসা কথা: ভাষা দিবস ও রাজনীতির ভাষা ড. মাহরুফ চৌধুরী Logo চাঁদপুর রোটারি ক্লাব ও ঢাকা সেন্ট্রালের উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে রমাদান উপহার বিতরণ Logo গাইবান্ধার সাদুল্যাপুরে  গণপিটুনিতে নিহত ২ Logo রমজানের প্রথম দিনে এতিমদের নিয়ে অ্যাড সেলিম আকবরের  ইফতার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

নিউইয়র্কে জেমিনি স্টার মিউজিক অ্যাওয়ার্ড-২০১৭: কথা ও গানে বাংলায় ফিরলেন প্রবাসীরা !

  • amzad khan
  • আপডেট সময় : ০২:৪০:৩৮ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০১৭
  • ৮৮০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

কথা আর গানের সুরের মুর্ছনায় সুদূর নিউইয়র্কে বসেই বাংলাদেশের আবহমান বাঙালি সংস্কৃতিতে সুখ খুঁজে পেলেন প্রবাসীরা। মার্কিনীদের সাম্রাজ্যে বাংলা গানের সুরের ঝংকার তুলে প্রবাসীরা জানান দিলেন যুক্তরাষ্ট্রে সাতটি ভাষার মধ্যে বাংলাও অন্যতম।
তাই তো পশ্চিমা সংস্কৃতির মাঝে বেড়ে ওঠা প্রবাসী শিল্পরা শুধু বাংলা গানের চর্চা করে ক্ষান্ত নন, তারা বাংলাকে বিশ্ব দরবারে তুলে ধরতে করছেন আপ্রাণ চেষ্টা।

এমনই বার্তা পাওয়া গেলে মঙ্গলবার স্থানীয় সময় রাত ৯টায় নিউইয়র্কে চতুর্থবারের মতো মাসিক জেমিনি পত্রিকা আয়োজিত বর্ণিল ‘জেমিনি স্টার মিউজিক অ্যাওয়ার্ড-২০১৭ এবং দেশ ও প্রবাসের ১০ বিশিষ্ট ব্যক্তিকে দেওয়া বিশেষ সম্মাননা’ প্রদান অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে দেশ ও প্রবাসের জনপ্রিয় শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। বিপুল সংখ্যক দর্শক-শ্রোতা অনুষ্ঠানটি মধ্যরাত পর্যন্ত উপভোগ করেন।

জ্যাকসন হাইটসের বেলোজিনো মিলনায়তনে জমজমাট এই পুরস্কার প্রদান অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন, নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল শামীম আহসান ও সাবেক স্থায়ী প্রতিনিধি ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান ড. একে আব্দুল মোমেন। এছাড়াও অতিথি ছিলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের জনপ্রিয় সংগীত শিল্পী শহীদ হাসান, ফকির আলমগীর, শিল্পী রথীন্দ্র নাথ রায়, সাবেক এমপি ও সাপ্তাহিক ঠিকানা’র সম্পাদকমণ্ডলীর সভাপতি এম এম শাহীন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাবান মাহমুদ, এটর্নী মঈন চৌধুরী, খানস টিউটোরিয়াল-এর চেয়ারপার্সন নাঈমা খান, বাংলাদেশ সোসাইটি ইনক’র সাবেক সভাপতি নার্গিস আহমেদসহ প্রবাসের বিশিষ্টজনরা।

স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী শাহ নেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠিত মনোজ্ঞ এই অনুষ্ঠানের সার্বিক তত্ত্ববধানে ছিলেন জেমিনি ও বর্তমান বাংলা সম্পাদক বেলাল আহমেদ। অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন আশরাফুল হাসান বুলবুল।

অনুষ্ঠানে জেমিসি স্টার মিউজিক অ্যাওয়ার্ড- ২০১৭ এর বেস্ট সিঙ্গার অ্যাওয়ার্ডপ্রাপ্তরা হলেন অনুপ বড়ুয়া, রানু নেওয়াজ, রোকসানা মির্জা, সোনিয়া সুইটি, মোহাম্মদ খায়রুল ইসলাম, মাহমুদা আলম সোমা, ফারহানা চৌধুরী, তপন কান্তি বৈদ্য, কান্তা আলমগীর, শাহরীন সুলতানা ও প্রিয়া কুমার।

এছাড়া বিশেষ সম্মাননা প্রাপ্তরা হলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাবান মাহমুদ, সিনিয়র সাংবাদিক শামীম সিদ্দিকী, নিউইয়র্ক ইন্স্যুরেন্স ইউএসএ’র প্রেসিডেন্ট ও সিইও শাহ নেওয়াজ, সেলিম বিরিয়ানী হাইজ-এর প্রেসিডেন্ট ও সিইও মো. আমজাদ হোসেন সেলিম, হিলমার্ট সুপার স্টোরের প্রেসিডেন্ট ও সিইও আহসান হাবিব, আব্দুল কাদের মিয়া ফাউন্ডেশন ইউএসএ’র প্রতিষ্ঠাতা আব্দুল কাদের মিয়া, তিতাস গ্রোসারী’র প্রেসিডেন্ট ও সিইও আবুল ফজল দিদারুল ইসলাম, ফোমা’র প্রেসিডেন্ট ও সিইও ফাহাদ সোলায়মান, আর্কিট্রেড কন্টাকটিং-এর প্রেসিডেন্ট ও সিইও মইনুল আলম ও লেখক বিদিতা রহমান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

নিউইয়র্কে জেমিনি স্টার মিউজিক অ্যাওয়ার্ড-২০১৭: কথা ও গানে বাংলায় ফিরলেন প্রবাসীরা !

আপডেট সময় : ০২:৪০:৩৮ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০১৭