সোমবার | ৯ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে, আর অপশাসন ফিরবে না: প্রধান উপদেষ্টা Logo খুলনা-৬ আসনের নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা: কয়রায় এস এম মনিরুল হাসান বাপ্পির সমর্থনে বিশাল গণমিছিল Logo নির্বাচনের শেষ দিনে চাঁদপুরে ব্যাপক গণসংযোগ চরাঞ্চলবাসীর জীবনমান উন্নয়ন ও নিরাপদ চাঁদপুর গড়তে মোমবাতি মার্কায় ভোট দিন Logo পুরানবাজার ডিগ্রি কলেজে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান Logo খুবিতে হিট এটিএফ সাব-প্রজেক্ট প্রপোজাল রাইটিং শীর্ষক কর্মশালা Logo চাঁদপুরে হাতপাখা প্রতীকের প্রার্থী শেখ মুহাম্মাদ জয়নাল আবেদীনের নির্বাচনী জনসভা Logo ডিন’স অ্যাওয়ার্ড পেলেন খুবির জীব বিজ্ঞান স্কুলের ৭ শিক্ষার্থী Logo তালায় গরিব ও অসহায় বৃদ্ধাদের মাঝে শাড়ি বিতরণ Logo জীবননগরে বাবু খানরে নেতৃত্বে এক কিলোমিটারজুড়ে বিএনপির গণমিছিল Logo চাঁদপুর গ্রামার একাডেমিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

ফ্রান্সে কাজী ইমতিয়াজ বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:০৭:৫০ পূর্বাহ্ণ, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০১৭
  • ৭৮৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাইকমিশনার কাজী ইমতিয়াজ হোসেনকে ফ্রান্সে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে নিয়োগ দিয়েছে সরকার। গতকাল মঙ্গলবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এতে বলা হয়, পেশাদার কূটনীতিক কাজী ইমতিয়াজ হোসেন বিসিএস পররাষ্ট্র ক্যাডারের ১৯৮৬ ব্যাচের কর্মকর্তা। অস্ট্রেলিয়ায় নিয়োগের আগে তিনি ২০১০ থেকে ২০১৪ পর্যন্ত থাইল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং ব্যাংককে অবস্থিত ইউএনএসকাপে স্থায়ী প্রতিনিধি হিসাবে কর্মরত ছিলেন। এছাড়াও তিনি চীন, সুইজারল্যান্ড, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রে কূটনৈতিক দায়িত্ব পালন করেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি এবং ফ্রান্সের প্যারিসে অবস্থিত ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন (আইআইএপি) থেকে স্নাতকোত্তর ডিপ্লোমা ডিগ্রি লাভ করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে, আর অপশাসন ফিরবে না: প্রধান উপদেষ্টা

ফ্রান্সে কাজী ইমতিয়াজ বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত !

আপডেট সময় : ১১:০৭:৫০ পূর্বাহ্ণ, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০১৭