শনিবার | ১১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান Logo চাঁদপুরে বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ Logo চাঁদের চারপাশ ঘুরে পৃথিবীমুখী আর্টেমিস–২, সমুদ্রে অবতরণ Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন

বরিশাল শেরে-ই বাংলা মেডিকেলে রোগী বাগিয়ে নেওয়া অভিযোগে আটক ৫ !

  • amzad khan
  • আপডেট সময় : ০৬:৪৮:৫৯ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০১৭
  • ৮২৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রোগী বাগিয়ে নেওয়াসহ বিভিন্ন অভিযোগে পাঁচজনকে আটক করা হয়েছে। এসব ব্যক্তিদের পর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করেছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার দুপুরে নগরীর শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বাধীন র‌্যাব-৮’র একটি দল।

র‌্যাব জানায়, আটককৃতরা মেডিকেলে চিকিৎসা নিতে যাওয়া রোগীদের ভুল বুঝিয়ে মেডিকেল সংলগ্ন বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাচ্ছিলো। এছাড়া অফিস সময়ে চিকিৎসারত চিকিৎসকদের ওষুধ কোম্পানির প্রতিনিধিরা তাদের কোম্পানির ওষুধ লিখতে প্ররোচিত করে বলেও অভিযোগ রয়েছে। এছাড়া একজনের বিরুদ্ধে রোগী ও তাদের স্বজনদের মালামাল ছিনতাইয়ের অভিযোগ রয়েছে।

র‌্যাবের অভিযানে আটকের পর র‌্যাব সদর দপ্তরের আইন কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. গাউসুল আজম তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের বিচার করেন।

এ সময় রোগী বাগিয়ে নেওয়ার অপরাধে একটি ডায়াগনস্টিক সেন্টারের কর্মী মো. বাপ্পীকে এক মাসের এবং পেশাদার ছিনতাইকারী নগরীর পলাশপুর বস্তির মো. রাসেলকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়। রাসেল এর আগেও তিনবার আটক হয় বলে জানিয়েছে র‌্যাব।

এছাড়া অফিস সময়ে চিকিৎকদের প্ররোচিত করার অপরাধে আবুল কাশেম, রফিকুল ইসলাম এবং আকাশ হোসেনকে ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে এক মাস করে কারাদণ্ডের আদেশ দেন ভ্রাম্যমাণ আদালত।

হাসপাতালে চিকিৎসার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. গাউসুল আজম।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান

বরিশাল শেরে-ই বাংলা মেডিকেলে রোগী বাগিয়ে নেওয়া অভিযোগে আটক ৫ !

আপডেট সময় : ০৬:৪৮:৫৯ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০১৭