সোমবার | ৯ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে, আর অপশাসন ফিরবে না: প্রধান উপদেষ্টা Logo খুলনা-৬ আসনের নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা: কয়রায় এস এম মনিরুল হাসান বাপ্পির সমর্থনে বিশাল গণমিছিল Logo নির্বাচনের শেষ দিনে চাঁদপুরে ব্যাপক গণসংযোগ চরাঞ্চলবাসীর জীবনমান উন্নয়ন ও নিরাপদ চাঁদপুর গড়তে মোমবাতি মার্কায় ভোট দিন Logo পুরানবাজার ডিগ্রি কলেজে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান Logo খুবিতে হিট এটিএফ সাব-প্রজেক্ট প্রপোজাল রাইটিং শীর্ষক কর্মশালা Logo চাঁদপুরে হাতপাখা প্রতীকের প্রার্থী শেখ মুহাম্মাদ জয়নাল আবেদীনের নির্বাচনী জনসভা Logo ডিন’স অ্যাওয়ার্ড পেলেন খুবির জীব বিজ্ঞান স্কুলের ৭ শিক্ষার্থী Logo তালায় গরিব ও অসহায় বৃদ্ধাদের মাঝে শাড়ি বিতরণ Logo জীবননগরে বাবু খানরে নেতৃত্বে এক কিলোমিটারজুড়ে বিএনপির গণমিছিল Logo চাঁদপুর গ্রামার একাডেমিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় বাংলাদেশের ভারমূর্তি বিশ্বে উজ্জ্বল হয়েছে- এমপি গোপাল

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৯:২৪:০৪ অপরাহ্ণ, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০১৭
  • ৭৫৫ বার পড়া হয়েছে

এন.আই.মিলন, দিনাজপুর প্রতিনিধি- দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, মিয়ানমারের সুচি সরকার রোহিঙ্গাদের জাতিগতভাবে নিশ্চিহ্ন করার যে সামরিক অভিযান চালাচ্ছে তা মানতাবিরোধী অপরাধ। নিরাশ্রয় রোহিঙ্গাদের মানবিক সাহায্য ও আশ্রয় দেয়ায় বাংলাদেশের ভারমূর্তি বিশ্বে উজ্জ্বল হয়েছে। এটা সম্ভব হয়েছে আমাদের প্রাণপ্রিয় নেত্রী বঙ্গবন্ধু কন্যার দৃঢ় মনোবল ও সাহসিকতার কারনে। বাংলাদেশের মানুষ দেশ হারানোর ব্যথা অনুভব করতে পারে। ১৯৭১ এ পাকিস্তানি হানাদারদের পৈশাচিক ভাবে বাঙালি নিধন আমরা ভুলিনি। তিনি বলেন, বিশ্ববাসীর কাছে মিয়ানমার সরকার বিকৃত হয়েছে। রোহিঙ্গাদের তাদের দেশে ফিরিয়ে নেয়ার জন্য যে প্রস্তাব দিয়েছেন শেখ হাসিনা তাও বিশ্ব নেতৃবৃন্দের কাছে প্রশংসিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মো. নাসিম আহম্মেদ এর সভাপতিত্বে ২৪ সেপ্টেম্বর রোববার কাহারোল উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে জাতীয় সমাজ কল্যাণ পরিষদ হতে ৫৭ জন দুঃস্থ ও সহায়দের মাঝে মোট ১ লক্ষ ৯২ হাজার টাকা চেক বিতরণ, দুর্গাপূজা ২০১৭ উপলক্ষে ৯৭টি পূজা মন্ডপে ৫শ কেজি করে জিআর বিতরণ ও স্বেচ্ছাধীন তহবিল হতে ৬ জন দুঃস্থ পরিবারে মাঝে ৬টি গরু বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. মামুনুর রশীদ চৌধুরী, উপজেলা পুজা উদ্যাপন কমিটি সভাপতি গোপেশ চন্দ্র রায়, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. হাফিজুল ইসলাম চৌধুরী ও উপজেলা পুজা উদ্যাপন কমিটি সাধারন সম্পাদক রাজেন্দ্র দেব নাথ। অনুষ্ঠানটির পরিচালনা করেন উপজেলা পুজা উদ্যাপন কমিটি সহ-সভাপতি শুকুমার রায়।
এদিকে কাহারোল উপজেলার ২নং রসুলপুর ইউনিয়নের বাসুদেবপুর গ্রামের ২০ লক্ষ টাকা ব্যয়ে ৮৭টি বাড়িতে বিদ্যুতায়নে উদ্বোধন করেন এমপি মনোরঞ্জন শীল গোপাল।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে, আর অপশাসন ফিরবে না: প্রধান উপদেষ্টা

রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় বাংলাদেশের ভারমূর্তি বিশ্বে উজ্জ্বল হয়েছে- এমপি গোপাল

আপডেট সময় : ০৯:২৪:০৪ অপরাহ্ণ, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০১৭