শনিবার | ১১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান Logo চাঁদপুরে বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ Logo চাঁদের চারপাশ ঘুরে পৃথিবীমুখী আর্টেমিস–২, সমুদ্রে অবতরণ Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন

রাজধানীতর বাড্ডার বৈঠাখালী এলাকায় ঘরে আগুন লেগে মায়ের মৃত্যু, দুই সন্তান দগ্ধ !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:৫৪:৩৪ অপরাহ্ণ, রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০১৭
  • ৮২০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

রাজধানীর মধ্য বাড্ডার বৈঠাখালী এলাকায় আগুনে পুড়ে জেসমিন আক্তার (৩০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এছাড়া দগ্ধ হয়ে তার দুই সন্তান হাসপাতালে ভর্তি রয়েছে।
আজ ভোরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানা গেছে। দগ্ধ হওয়ার পর দুই শিশুসহ ওই নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮টার দিকে জেসমিনের মৃত্যু হয়।

দগ্ধ দুই শিশু হল- সানজিদা আক্তার (৯) ও আমানুল্লাহ জিসান (১১)।

স্থানীয় সূত্রে জানা যায়, জেসমিনের স্বামী আব্বাস আলী কাতার প্রবাসী। দুই সন্তানকে নিয়ে জেসমিন ওই বাসায় ভাড়া থাকতেন। গতরাত সাড়ে ৩টার দিকে বৈঠাখালির ওই এলাকার ফরিদের কাঠের বাড়ির নিচে ভাঙরির দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে। এতে কাঠের ওই বাড়িটির দ্বিতীয় তলায় থাকা পরিবারের ওই তিনজন দগ্ধ হন। পরে তাদের সবাইকে বার্ন ইউনিটে ভর্তি করা হলে সকাল ৮টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান জেসমিন। এদিকে খবর পেয়ে বারিধারা ও এর আশপাশ এলাকা থেকে আসা ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ঢামেক বার্ন ইউনিটের আবাসিক সার্জন ডা.পার্থ শংকর পাল বলেন, জিসান ও সানজিদার অবস্থা আশঙ্কাজনক।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান

রাজধানীতর বাড্ডার বৈঠাখালী এলাকায় ঘরে আগুন লেগে মায়ের মৃত্যু, দুই সন্তান দগ্ধ !

আপডেট সময় : ১২:৫৪:৩৪ অপরাহ্ণ, রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০১৭