সোমবার | ৯ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে, আর অপশাসন ফিরবে না: প্রধান উপদেষ্টা Logo খুলনা-৬ আসনের নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা: কয়রায় এস এম মনিরুল হাসান বাপ্পির সমর্থনে বিশাল গণমিছিল Logo নির্বাচনের শেষ দিনে চাঁদপুরে ব্যাপক গণসংযোগ চরাঞ্চলবাসীর জীবনমান উন্নয়ন ও নিরাপদ চাঁদপুর গড়তে মোমবাতি মার্কায় ভোট দিন Logo পুরানবাজার ডিগ্রি কলেজে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান Logo খুবিতে হিট এটিএফ সাব-প্রজেক্ট প্রপোজাল রাইটিং শীর্ষক কর্মশালা Logo চাঁদপুরে হাতপাখা প্রতীকের প্রার্থী শেখ মুহাম্মাদ জয়নাল আবেদীনের নির্বাচনী জনসভা Logo ডিন’স অ্যাওয়ার্ড পেলেন খুবির জীব বিজ্ঞান স্কুলের ৭ শিক্ষার্থী Logo তালায় গরিব ও অসহায় বৃদ্ধাদের মাঝে শাড়ি বিতরণ Logo জীবননগরে বাবু খানরে নেতৃত্বে এক কিলোমিটারজুড়ে বিএনপির গণমিছিল Logo চাঁদপুর গ্রামার একাডেমিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

শার্শা পল্লীতে মৎস্য ঘেরে দূবৃত্তদের বিষ প্রয়োগে ১০ লক্ষাধিক টাকার মাছ নিধন

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৭:৫২:১০ অপরাহ্ণ, শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০১৭
  • ৭৫০ বার পড়া হয়েছে

শার্শা (যশোর) প্রতিনিধি ॥ যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ার বামুনিয়া গ্রামের মৃত মধু মোড়লের ছেলে আব্বাস আলীর মৎস্য ঘেরে দূবৃত্তরা বিষ প্রয়োগ করে প্রায় ১০ লক্ষাধিক টাকার মাছ নিধন করেছে। লিখিত অভিযোগে জানা গেছে আব্বাস আলী স্থানীয় একজনের কাছ থেকে ১ লক্ষ ২০ হাজার টাকায় একটি মৎস্য ঘের লীজ নিয়ে তাতে মাছ চাষ করে জীবিকা নির্বাহ করে আসছিল। গত বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ৯ টার দিকে অজ্ঞাত দূবৃত্তরা ঐ মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করে। কিছুক্ষণের মধ্যেই বিষের তীব্রতায় মাছ মরে পানিতে ভাসতে থাকে। এতে প্রায় ১০ লক্ষাধিক টাকার মাছ মরে গেছে বলে জানান লীজ গ্রহীতা ঘের মালিক। সরেজমিনে দেখা গেছে মৎস্য ঘেরে বিষ প্রয়োগের ফলে রুই, কাতলা, মৃগেল, তেলাপিয়া, সিলভারকাপ, গ্লাসকার্পসহ বিভিন্ন প্রজাতির চাষকৃত ২০০মণ মাছ মরে ভাসতে দেখা গেছে। যার মূল্য ১০ লক্ষাধিক টাকা। ঘের মালিক আব্বাস আলী জানান চারিদিকে ধার দেনা করে তিনি মৎস্য ঘেরটিতে মাছ চাষ করছিলেন। বিষ প্রয়োগের ঘটনায় তিনি পথে বসে গেছেন। দায় দেনা কাধে নিয়ে পরিবার পরিজন নিয়ে অত্যন্ত মানবেতর জীবন যাপন করতে হবে। এ বিষয়ে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক জিয়াউর রহমানের কাছে জানতে চাইলে তিনি জানান, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে, আর অপশাসন ফিরবে না: প্রধান উপদেষ্টা

শার্শা পল্লীতে মৎস্য ঘেরে দূবৃত্তদের বিষ প্রয়োগে ১০ লক্ষাধিক টাকার মাছ নিধন

আপডেট সময় : ০৭:৫২:১০ অপরাহ্ণ, শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০১৭