রবিবার | ২২ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত Logo কয়রায় মৎস্য ঘের দখলের অভিযোগ, সংবাদ সম্মেলন Logo সাতক্ষীরার উপকূলে সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ মাছ আহরণ, মান্দারবাড়িয়ায় ২২ জেলে আটক Logo জীবননগরে রেললাইনের লোহার পাত ভেঙে ৪ ঘণ্টা ট্রেন চলাচলে বিঘ্ন Logo জীবননগরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo সাতক্ষীরায় ব্র্যাক-এর উদ্যোগে জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত Logo ভাষা নিয়ে ভাসাভাসা কথা: ভাষা দিবস ও রাজনীতির ভাষা ড. মাহরুফ চৌধুরী Logo চাঁদপুর রোটারি ক্লাব ও ঢাকা সেন্ট্রালের উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে রমাদান উপহার বিতরণ Logo গাইবান্ধার সাদুল্যাপুরে  গণপিটুনিতে নিহত ২ Logo রমজানের প্রথম দিনে এতিমদের নিয়ে অ্যাড সেলিম আকবরের  ইফতার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

সিলেটি ঐতিহ্যকে ছড়িয়ে দেয়ার প্রতিশ্রতিতে শেষ হলো বিশ্ব সিলেট সম্মেলন !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:৩৫:১০ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০১৭
  • ৮৫১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

সিলেটের গৌরব ও অহংকারকে ধারণ করে সারাবিশ্বে সিলেটের ঐতিহ্যকে ছড়িয়ে দেওয়ার প্রতিশ্রুতির মধ্য দিয়ে আমেরিকার নিউইয়র্কে শেষ হয়েছে ‘বিশ্ব সিলেট সম্মেলন’। স্থানীয় সময় গত শনিবার দুপুরে প্রধান অতিথি হিসেবে এ সম্মেলনের উদ্বোধন করেন বিশ্বের সর্ববৃহৎ এনজিও ‘ব্র্যাক’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্যার ফজলে হাসান আবেদ।

এরপর আলোচনা, সেমিনার, বিনোদন ও বাণিজ্যের নানা আয়োজনের মধ্য দিয়ে দুই দিনব্যাপী এই সম্মেলন গত রবিবার মধ্যরাতে শেষ হয়েছে।

জালালাবাদ অ্যাসোসিয়েশন নিউইয়র্ক আয়োজিত এ সম্মেলনে বাংলাদেশ, ভারত, কানাডা, যুক্তরাজ্য, মধ্যপ্রাচ্য, অস্ট্রেলিয়া প্রভৃতি দেশ থেকে বিপুলসংখ্যক সিলেটি সপরিবারে অংশ নেন।

বিশ্ব সিলেট সম্মেলনের সমাপনী দিনে উৎসব মঞ্চে বক্তব্য দেন সাবেক সচিব ও রাজনীতিবিদ ইনাম আহমদ চৌধুরী, অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জমান, জাতীয় অধ্যাপক ড. শায়লা খাতুন, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম।

এছাড়া গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান ড. অমলেন্দু চক্রবর্তী, জালালাবাদ অ্যাসোসিয়েশন বাংলাদেশ সভাপতি সি এম তোফায়েল সামি, রানা ফেরদৌস চৌধুরী, জার্মানি থেকে অংশ নেওয়া সাকী চৌধুরী প্রমুখ।

এর আগে, দুপুর ১২টায় ইয়র্ক কলেজে সুরমা হলে আয়োজন করা হয় ‘সিলেট হেরিটেজ’ শীর্ষক সেমিনার। এতে বক্তব্য রাখেন মোস্তফা সেলিম, ইনাম আহমেদ চৌধুরী প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন ড. কাজী খলীকুজ্জমান, রাশেদা কে চৌধুরী, ড. অমলেন্দু ভট্টাচার্যের মতো বিশিষ্টজনেরা। এছাড়া নিউইয়র্কের বাঙালি কমিউনিটির বুদ্ধিজীবী, লেখক, সাংবাদিকসহ নানা শ্রেণি পেশার মানুষ।

শেষ সন্ধ্যায় আয়োজিত বিশ্ব সিলেট সম্মেলনের সমাপনী পর্বে বক্তব্য প্রদান প্রদান করেন সম্মেলনের আহ্বায়ক মুক্তিযোদ্ধা ডা. জিয়াউদ্দিন আহমেদ, জালালাবাদ অ্যাসোসিয়েশন নিউইয়র্কের সভাপতি বদরুল ইসলাম খান, সাধারণ সম্পাদক জেড চৌধুরী জুয়েল।

সন্ধ্যার পর থেকে খোলা মাঠের উন্মুক্ত মঞ্চে পরিবেশন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে বাংলাদেশসহ বিভিন্ন দেশ থেকে আসা সিলেটি শিল্পীরা গানে, অভিনয়ে ও নৃত্যে সিলেটের লোকায়ত সংস্কৃতি তুলে ধরেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

সিলেটি ঐতিহ্যকে ছড়িয়ে দেয়ার প্রতিশ্রতিতে শেষ হলো বিশ্ব সিলেট সম্মেলন !

আপডেট সময় : ১২:৩৫:১০ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০১৭