সোমবার | ৯ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে, আর অপশাসন ফিরবে না: প্রধান উপদেষ্টা Logo খুলনা-৬ আসনের নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা: কয়রায় এস এম মনিরুল হাসান বাপ্পির সমর্থনে বিশাল গণমিছিল Logo নির্বাচনের শেষ দিনে চাঁদপুরে ব্যাপক গণসংযোগ চরাঞ্চলবাসীর জীবনমান উন্নয়ন ও নিরাপদ চাঁদপুর গড়তে মোমবাতি মার্কায় ভোট দিন Logo পুরানবাজার ডিগ্রি কলেজে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান Logo খুবিতে হিট এটিএফ সাব-প্রজেক্ট প্রপোজাল রাইটিং শীর্ষক কর্মশালা Logo চাঁদপুরে হাতপাখা প্রতীকের প্রার্থী শেখ মুহাম্মাদ জয়নাল আবেদীনের নির্বাচনী জনসভা Logo ডিন’স অ্যাওয়ার্ড পেলেন খুবির জীব বিজ্ঞান স্কুলের ৭ শিক্ষার্থী Logo তালায় গরিব ও অসহায় বৃদ্ধাদের মাঝে শাড়ি বিতরণ Logo জীবননগরে বাবু খানরে নেতৃত্বে এক কিলোমিটারজুড়ে বিএনপির গণমিছিল Logo চাঁদপুর গ্রামার একাডেমিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

লামায় সম্প্রীতি সু-রক্ষায় মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৮:০৭:২৯ অপরাহ্ণ, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০১৭
  • ৭৪৩ বার পড়া হয়েছে

লামা (বান্দরবান) প্রতিনিধি : লামায় সম্প্রীতি সু-রক্ষায় মত বিনিময় সভায় পৃথক দু’টি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় উপজেলা সভাকক্ষে ইসলামিক ফাউন্ডেশন-এর আয়োজনে সম্প্রীতি সু-রক্ষা মতবিনিময় সমাবেশ ও সাড়ে ১১ টায় মাতামুহুরী কলেজে জঙ্গিবাদ সন্ত্রাস প্রতিরোধ গণসচেতনতা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার খিনওয়ান নু-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী। ইসলামিক ফাউন্ডেশন লামা ফিল্ড সুপার ভাইজার মোজাম্মেল হক-এর সঞ্চালনায় সভায় প্রধান বক্তা ছিলেন ইসলামিক ফাউন্ডেশন বান্দরবান উপ-পরিচালক মনিরুজ্জামান। স্বাগতিক বক্তব্যদেন ফিল্ড সুপার ভাইজার ইসলামিক ফাউন্ডেশন লামা জাহাঙ্গীর আলম। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, লামা থানা ভারপ্রাপ্ত কর্মকতর্দা আনোয়ার হোসনে, ভাইস চেয়ারম্যান শরাবান তহুরা, প্রেসক্লাব সেক্রেটারী মো.কামরুজ্জামান প্রমূখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে মিয়ানমার কর্তৃক নির্যাতিত বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা নাগরিকদের প্রতি প্রত্যেকে সদয় আচরণ করবো। একই সাথে পার্বত্যাঞ্চলে বসবাসরত ১৪টি জাতিগোষ্ঠির দীর্ঘ লালিত ঐতিহ্য ও সম্প্রীতি সু-রক্ষায় সজাগ থাকতে হবে। কেউ যেন ধর্মীয় উগ্রসেন্টিমেন্ট সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে মসজিদের ইমাম-মোয়াজ্জিনসহ সকল ধর্মীয় গুরুরা দায়িত্বশীলতার সাথে সচেতন দৃষ্টিভঙ্গি লালন করতে হবে। মসজিদের ইমাম মোয়াজ্জিনগণ ধর্মীয় আলোচনায় সংখ্যালগুদের নিরাপত্তায় মহানবী (স:) এর জীবনাদর্শ প্রচারের আহ্বান জানানো হয়।

এদিকে বেলা সাড়ে ১১টায় মাতামুহুরী কলেজে ‘জঙ্গিবাদ ও সন্ত্রাস প্রতিরোধ বিষয়ক গণসচেতনতা সৃষ্টি মূলক উদ্বুদ্বকরণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ইসলামিক মিশন ও ইসলামিক ফাউন্ডেশন আজিজ নগর কর্তৃক আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার খিনওয়ান নু। মাতামুহুরী ডিগ্রি কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক ছিলেন ইসলামিক ফাউন্ডেশন বান্দরবান উপ-পরিচালক মনিরুজ্জামান। বক্তব্যদেন, মাতামুহুরী কলেজের সিনিয়ন প্রভাষক আবুল বাশার, প্রেসক্লাব সভাপতি প্রিয়দর্শী বড়–য়া, লামা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন ও ইসলামিক মিশন, ইসলামিক ফাউন্ডেশন আজিজ নগর-এর সিনিয়র প্রোগ্রাম অফিসার মুহাম্মদ আলী প্রমূখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশ বিরোধী একশ্রেণির মানুষ ইসলামের নামে দেশের উন্নয়ন বাধাগ্রস্থ করার জন্য শান্তিপ্রিয় যুব সমাজকে বিভ্রান্ত করার মাধ্যমে জঙ্গিবাদ ও সন্ত্রাসমূলক কর্মকান্ডে সম্প্রক্ত করে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। এর বিরুদ্ধে ঘোটা জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে। বর্তমান সরকার এর বিরুদ্ধে আপোষহীন সংগ্রাম ঘোষণা করেছেন। যুব সমাজ যেন এসব জগণ্য ঘন্য কাজে সম্পৃক্ত হতে না পারে এর জন্য গণসচেতনতা সৃষ্টির লক্ষে ইসলামিক মিশন, ইসলামিক ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে।

বক্তারা বলেন, মীয়ানমার কর্তৃক বিতাড়িত রোহিঙ্গা নাগরিকদের নিয়ে কোন ধরণের অপরাজনীতিতে কাউকে জড়ানোর সুযোগ দেয়া হবে না। অনুষ্ঠান শেষে দেশবাসীর শান্তি কামণা করে মোনাজাত করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে, আর অপশাসন ফিরবে না: প্রধান উপদেষ্টা

লামায় সম্প্রীতি সু-রক্ষায় মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৮:০৭:২৯ অপরাহ্ণ, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০১৭